Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে : তারেক রহমান
রাজনীতি

এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে : তারেক রহমান

By Shamim RezaFebruary 8, 20263 Mins Read

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্যের বাইরে। বিএনপি সব সময় বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস।’

তারেক রহমান

Advertisement

তিনি বলেন, এই ১২ তারিখের নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।

রবিবার বিকেলে ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কী করতে চায় সেই পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আমরা নির্বাচনী মেন্যুফেস্টোতে গতকাল সেগুলো বলেছি। আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়। আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদন্ড অর্থনৈতিকভাবে যাতে অর্থনৈতিক মেরুদন্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের মানুষের স্বাস্থ্য সেবা কিভাবে উন্নতি করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করছি। দেশের তরুণ যুবক সমাজের সদস্য যারা ছেলে হোক, মেয়ে হোক কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আইসিটিসহ ভোকেশনাল বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে করব সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি।

তিনি বলেন, এই সকল পরিবর্তন যদি করতে হয়, এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমি এবং আমার দল বিএনপি আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে। কিন্তু ঢাকা-১৫ অধিবাসীর কাছে জানতে চাই আপনাদের কী পরিকল্পনা ১২ তারিখে? বলুন। পথসভায় হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকরা সমস্বরে বলেন- ‘‘ধানের শীষ, ধানের শীষ।”

তারেক রহমান বলেন, ইনশাল্লাহ ১২ তারিখে আপনারা আপনাদের পরিকল্পনায় সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যে সকল পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি পর্যায়ক্রমে আল্লাহর ইনশাল্লাহ আমরা সেটি বাস্তবায়ন করব।

তিনি বলেন, বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস। আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বা মানুষের ক্ষমতার বাইরে। আমরা জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই যা আমরা বাস্তবায়ন করতে পারব।

শফিকুল ইসলাম মিল্টনকে ধানের শীষ হাতে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশি সেই প্রত্যাশিত বাংলাদেশ ১২ তারিখের পরে ধানের শীষকে বিজয় করার মাধ্যমে ইনশাল্লাহ ১৩ তারিখ থেকে আমরা সেই কাজে হাত দিতে পারব।

ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন শফিকুল ইসলাম মিল্টন। এই আসনে জামায়াতের আমির শফিকুর রহমান দাঁড়িপাল্লায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে বিকাল সাড়ে তিনটায় নিজের আসন ঢাকা-১৭ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে পথসভায় বক্তব্যের মধ্য দিয়ে রাজধানীতে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর তারেক রহমান ঢাকা-১৬ আসনে পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লালমাঠে পথসভায় বক্তব্য রাখেন এবং দলের প্রার্থী আমিনুল হকের জন্য এলাকাবাসীর কাছে ভোট চান।

তারেক রহমান বলেন, এই এলাকায় জলাবদ্ধতা সমস্যা, হাসপাতালের সমস্যা রয়েছে। ইনশাল্লাহ আমরা এসব সমস্যার সমাধান করব।

তিনি বলেন, আমি আপনাদের প্রতিবেশী হিসাবে ঢাকা-১৬ আসন দেখার দায়িত্ব আমার মধ্যে পড়ে। ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম ইনশআল্লাহ ভবিষ্যতেও থাকবো। আপনারা ১২ তারিখ পর্যন্ত তাকে দেখে রাখবেন। ইনশাল্লাহ আমিনুল জিতলে পরে ১৩ তারিখ থেকে এলাকার মানুষের দেখভাল করছে কিনা, এই এলাকার উন্নয়নের কাজ করছে কিনা সেটি দেখার দায়িত্ব ইনশাল্লাহ আমার।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এরপর তারেক রহমান ঢাকা-১৪ আসনে সানজীদা ইসলাম তুলি মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ শ্যামলী ক্লাব মাঠে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুম বাড্ডার সাতারকুলে পথসভায় বক্তব্য রাখবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa