পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুরে নদী ভাঙন রোধে ৬২ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ দ্রুত সম্পূর্ণ করার দিকে সরকার নজর রাখছে। তিনি বলেন, “আমরা দেশপ্রেমিক সরকার। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই কাজগুলো সফলভাবে বাস্তবায়ন করব। নদী ভাঙার ফলে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন মিটিয়ে, তাদের সুবিধা ও জনস্বার্থে এই প্রকল্পগুলো সম্পন্ন করব।”

সরকার

Advertisement

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বেঁচে আছি। বর্ষার সময়ে প্লাবন ও বন্যার স্রোত প্রকটভাবে দেখা দেয়। মজুচৌধুরীর হাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত ৬২ কিলোমিটার এলাকায় অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি ও ফসল নষ্ট হচ্ছে, অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে। আমরা এখানে জীবনধারণের জন্য প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছি।”

তিনি আরও বলেন, “প্রকৃতির এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের বাঁধ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের নিরাপত্তা এবং তাদের জীবিকা রক্ষার জন্য আমরা কাজগুলো দ্রুত বাস্তবায়ন করব।”

এ সময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি এবং লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমও উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.