ক্ষমতাসীন বিএনপি সরকার জুলাই সনদের পক্ষে জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, এই সনদ বাস্তবায়নের পর তারা তা অক্ষরে অক্ষরে পালন করতে চান। আজ শুক্রবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা জানান চিফ হুইপ।

চিফ হুইপ

Advertisement

নুরুল ইসলাম মনি বলেন, আমরা জুলাই সনদে ‘হ্যাঁ’ এর পক্ষে। আমরা অক্ষরে অক্ষরে তা পালন করতে চাই। দেশের ৫৫ শতাংশ মানুষ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। ওই ৫৫ শতাংশের ৫১ শতাংশ আমাদের এবং বাকি ৪ শতাংশ আমাদের বিদ্রোহী প্রার্থীদের। আমরা বিদ্রোহী প্রার্থীদেরও আমাদের আওতায় ভাবি।

চিফ হুইপ বলেন, এখন সবাই যেই সংস্কারের কথা তরা বলছেন, বিএনপি ২০২৩ সালেই ৩১ দফায় সেই সংস্কারের কথা উল্লেখ করেছে। সংবিধান একটি দলের পরাজয়ের দলিল তাই তারা এটি ছিঁড়ে ফেলে নতুন করে লিখতে চায়।

মহান স্বাধীনতা নিয়ে তিনি বলেন, স্বাধীনতা কোনো ছোট বিষয় ছিল না। স্বাধীনতাকে সম্পূর্ণ অরক্ষিত রেখে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করে পাকিস্তানে পালিয়ে গেলেন।

চিফ হুইপ বলেন, জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা নিজে বলেছেন, তিনি রাজাকার ছিলেন তার কবরে মরদেহ নাই, কলাগাছ আছে। এমন নোংরা কথা বলেছেন।

তিনি বলেন, ১০ লাখ মানুষ যখন দুর্ভিক্ষে মারা গিয়েছে; এমন এক সময় জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন। দেশে গণতন্ত্র চর্চা ও প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গেছেন। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর গণতন্ত্রের পাশাপাশি মানুষকে খাদ্যের নিশ্চয়তা দিয়েছেন।

বিগত সরকাররের আমলে ২৭ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে বলেও এসময় মন্তব্য করেন চিফ হুইপ।

নুরুল ইসলাম মনি বলেন, শেখ মুজিবুর রহমান নিজেকে সাংবিধানের ওপরে নিয়ে গিয়েছিলেন। যুবলীগের নেতা–কর্মীদের লাইসেন্স ছাড়া অস্ত্র তুলে দিয়েছেন। মুক্তিযুদ্ধের পর দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল মুজিব বাহিনী। নিরাপত্তা, আইনশৃঙ্খলার চরম অবনতির পাশাপাশি ছিল দুর্ভিক্ষ।

চিফ হুইপ বলেন, এমন পরিস্থিতিতে দেশকে নেতৃত্ব দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলেন, একটি ভঙ্গুর অবস্থায় দেশের দায়িত্ব নেন জিয়াউর রহমান।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ সময় তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট মোকাবিলায় নিজে বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবহার কমিয়ে প্রশংসনীয় ভূমিকা রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.