জুমবাংলা ডেস্ক : অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ‘বাধ্যতামূলক’ এই কি-বোর্ড ব্যবহার করার বিষয়ে বিটিআরসির নির্দেশনার বিষয়েও তিনি ব্যাখা দিয়েছেন। বলেন, শুধু উৎপাদক ও আমদানিকারকদের জন্য মুঠোফোনে বিজয় কিবোর্ড অ্যাপ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

মোস্তাফা জব্বার

Advertisement

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান ডিসি সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সম্পর্কিত আলোচনা শেষে বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, ‘আমি একটি ব্যাখ্যা দেব, সেটি হচ্ছে বিটিআরসি বিভ্রান্তিকর একটি শব্দ ব্যবহার করেছে বাধ্যতামূলক। অ্যান্ড্রয়েড ফোনে আপনি কোনো সফটওয়্যার রাখতে পারেন, ইনস্টল করতে পারেন, ফেলে দিতে পারেন, নতুন করে ইনস্টল করতে পারেন। এখানে বাধ্যতামূলক শব্দ প্রয়োগ করার কিছু নেই। এটি বাধ্যতামূলক নয়।’

‘কার জন্য বাধ্যতামূলক বলা হয়েছে? যেটি বলা হয়েছে, যিনি উৎপাদক অথবা আমদানিকারক, তিনি বাংলা লেখার সুবিধা তৈরি করে দেওয়ার জন্য একটি সফওয়্যার দিয়ে দেবেন। ব্যবহারকারী সেই সফটওয়্যার ব্যবহার করবে কি না সেটি সম্পূর্ণ তার এখতিয়ার।’

সম্প্রতি সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতার বিষয়টি দেশের মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে মনে করিয়ে দেয় বিটিআরসি।

গত ১৩ জানুয়ারি এ সংক্রান্ত এক চিঠিতে সংস্থাটি বলেছে, আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদন করা সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় এপিকে ফাইল ব্যবহারের লক্ষ্যে বিটিআরসির তরঙ্গ বিভাগ থেকে বিনা মূল্যে ফাইলটি দেওয়া হবে।

স্মার্টফোনগুলো কমিশন থেকে বাজারজাতকরণের অনুমতি নেওয়ার আগে এপিকে ফাইলটি ইনস্টল করে তা প্রদর্শন করতে হবে, না হলে অনাপত্তি দেওয়া হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

পর্যাপ্ত টাওয়ার না থাকা আর জ্যামারের কারণে কল ড্রপ বেশি

মোবাইল ফোন ব্যবহারকারীর তুলনায় যথেষ্ট টাওয়ার না থাকার পাশাপাশি প্রচুর জ্যামার বসানোর ফলে নেটওয়ার্ক থাকলেও কল ড্রপ হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘কল ড্রপ হওয়ার কারণের মধ্যে প্রথমত, যে পরিমাণ টাওয়ার থাকার কথা তা নেই। টাওয়ারের সংযোগে ফাইবার ব্যবহার না করা, ফাইভ-জি চালু করতে হলেও ফাইবার সংযোগ লাগবে।’

নেট দুনিয়া কাঁপছে তারক মেহতার ববিতার যোগাসনের ছবিতে

‘আরেকটা কারণ হচ্ছে প্রচুর জ্যামার বসানোর ফলে নেটওয়ার্ক থাকলেও কল ড্রপ হয়। আমরা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। প্রতিনিয়ত কোয়ালিটি অব সার্ভিস ইম্প্রুভের দিকে ফোকাস করছি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.