Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হাসিনার জন্য আরেকটি তাজমহল বানান: ভারতকে রিজভী
রাজনীতি

হাসিনার জন্য আরেকটি তাজমহল বানান: ভারতকে রিজভী

By Saiful IslamNovember 18, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনা প্রসঙ্গে ভারতের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালানোয় মায়া হচ্ছে ভারতের। যদি এতই মায়া, এতই দুঃখ হয়, তাহলে হাসিনার জন্য আরেকটি তাজমহল নির্মাণ করে দিন।

Rizvi

রোববার (১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রতিদিন ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। একটা স্বাধীন দেশ নিয়ে তারা কীভাবে এত অপ্রচার করে? আমরা হিন্দু-মুসলিম যুগ যুগ ধরে একসঙ্গে শান্তিতে বসবাস করছি। সেই সম্প্রদায়িক সম্প্রীতির স্বাধীন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাবেন না। আপনারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছেন। এটা করবেন না, বন্ধ করুন ষড়যন্ত্র।

জিয়াউর রহমানের অবদান তুলে ধরে রিজভী বলেন, যুদ্ধের ময়দানে অদম্য সাহসিকতার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৭ নভেম্বর ভয়ঙ্কর কালো প্রতীকে জনগণ ও সিপাহীরা তাকে ক্ষমতায় বসিয়েছেন। সেই থেকে আমরা কৃষকের মাঠে জিয়ার হাসি, শিল্পীর কালি মাখামুখেও জিয়ার হাসি দেখতে পাই। কৃষিতে উৎপাদন বাড়াতে জিয়ার চেষ্টা আমরা দেখেছি। কারখানার উৎপাদনে, স্বাধীনতায় জিয়ার অবদান অনস্বীকার্য। যা মুখে বলে শেষ করা যাবে না। সবখানেই কিংবদন্তির মতো বিচরণ করে গেছেন জিয়াউর রহমান।

রিজভী আরও বলেন, উন্নয়নের নামে মেগা প্রকল্প দেখিয়ে ডলার পাচার করেননি জিয়া। আওয়ামী নেতারা মেট্রোরেল, পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পের নাম করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে পাচার করেছেন। একজন এমপির কত আয়? আওয়ামী লীগের একজন এমপির ২৫০ মিলিয়ন পাউন্ড অর্থের অসংখ্য বাড়ি লন্ডনে। এরা অবৈধভাবে বিনা ভোটে ক্ষমতায় থেকেছে সাড়ে ১৫ বছর। পাচার করেছে হাজার হাজার কোটি টাকা।

শেখ হাসিনার ভোট ও ক্ষমতায় থাকার সমালোচনা করে রিজভী বলেন, আমাকে তুমি ক্ষমতায় রাখ, আর তোমরা যা ইচ্ছে করো, এটা হাসিনা বলতেন। পুলিশের একজন আইজির বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। আমাদের কাছে ঋণ আসে ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকা। আর সেই ঋণের ১৭ লাখ ৩৫ হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ। এটা শেখ হাসিনার অবদান।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অপতথ্য দিয়ে কুৎসা রটিয়েছেন। জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করেছেন। কই আপনি তো প্রমাণ দেখাতে পারেননি। ভুলেও একটা বের করতে পারেননি। বরং আপনি পালিয়ে গেছেন, খালেদা জিয়া তো পালাননি। দুর্বিষহ দুঃশাসনকে তিনি বরণ করেছেন। ভাঙা একটা বিল্ডিংয়ে দুই বছর তাকে (খালেদা জিয়া) আটকে রেখেছিলেন। তিনি তো পালাননি। আওয়ামী লীগ দুর্বৃত্তের দল। এটাই বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্য।

রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংক লোপাট হয়, সোনালী ব্যাংক লোপাট হয়। এটা হচ্ছে হাসিনার অবদান। বিনা ভোটের মেয়র আতিক সিটি করপোরেশনে পদ তৈরি করেন, নাম রাখা হয় হিট অফিসার। সেই পদে নিয়োগ পান তারই মেয়ে আর বেতন লক্ষাধিক টাকা। সেই অফিসারের স্বামী সুপার হিরো, একশত কোটি টাকার মালিক। আওয়ামী লীগের দুর্নীতি আর হাসিনার অপকর্ম আরব্য উপন্যাসকেও হার মানাবে।

ছোট বাচ্চা ছেলেরা রক্ত দিয়েছে। দুই হাজারের মতো তরুণকে আওয়ামী লীগ হত্যা করেছে। আমরা যুদ্ধ সংগ্রাম করে একটি স্বাধীন দেশ পেয়েছি। তারুণ্যের সেই অবদান, রংপুরের মেধাবী ছাত্র আবু সাইদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না। ভারতের দুঃখ শেখ হাসিনা পালিয়েছে। হরিলুটতন্ত্র, পাচারতন্ত্রকে আবার কি করে ক্ষমতায় বসানো যায়, সেই চক্রান্তে মেতেছে প্রতিবেশী দেশ ভারত। এটা রুখতে অন্তর্বর্তী সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে, যোগ করেন রিজভী।

এসময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপির ১০টি সংগঠনিক জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপির দল অংশ নিচ্ছে। এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘আরেকটি জন্য তাজমহল বানান ভারতকে রাজনীতি রিজভী হাসিনার
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ছাত্রদলে যোগ দিলেন ভিপি

এবার ছাত্রদলে যোগ দিলেন গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মৃদুল দেওয়ান

February 6, 2026
jamat

হিন্দুদের নিরাপত্তার চাদরে আগলে রাখা হবে : জামায়াত প্রার্থী

February 6, 2026
জামায়াত আমির

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না : জামায়াত আমির

February 6, 2026
Latest News
ছাত্রদলে যোগ দিলেন ভিপি

এবার ছাত্রদলে যোগ দিলেন গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মৃদুল দেওয়ান

jamat

হিন্দুদের নিরাপত্তার চাদরে আগলে রাখা হবে : জামায়াত প্রার্থী

জামায়াত আমির

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না : জামায়াত আমির

কওমি সনদের বাস্তবায়ন

কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন নিয়ে যা জানালো বিএনপি

কর্মসংস্থান করার ঘোষণা বিএনপির

এআই-ফ্রিল্যান্সিংয়ে ১০ লাখ কর্মসংস্থান করতে চায় বিএনপি

তারেক রহমান - জামায়াত আমির

আবারও তারেক রহমানকে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানালেন জামায়াত আমির

জামায়াত আমির

যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

Mintu

দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর : মিন্টু

Tarak

বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি

ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.