বলিউডের আলোচিত তারকা আলিয়া ভাট এবার আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন ইভেন্ট বাফটা অ্যাওয়ার্ডসে নিজের জায়গা করে নিয়েছেন। মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে আলিয়ার সঙ্গে থাকবেন কিলিয়াম মার্ফি, ব্রায়ান ক্র্যানস্টন, ডেভিড জনসন, এমিলি ওয়াটসন, এরিন ডটারি, কেট হাডসন, স্যাডি সিঙ্কসহ আরও বহু আন্তর্জাতিক তারকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা অ্যালেন কামিং।

২২ ফেব্রুয়ারি, রবিবার, লন্ডনের ঝলমলে সন্ধ্যায় মিলিত হবেন বিশ্বের সেরা চলচ্চিত্র ও টেলিভিশন তারকারা। আলিয়ার উপস্থিতি ভারতীয় সিনেমাপ্রেমীদের জন্য গর্বের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
মাত্র কয়েক বছরের মধ্যে আলিয়া ভাট আন্তর্জাতিক মঞ্চে নিজের স্বতন্ত্র উপস্থিতি এবং দক্ষতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ‘মেট গালা’-র লাল গালিচা থেকে শুরু করে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঝলমলে মঞ্চ—প্রতিটি জায়গায় আলিয়ার স্টাইল, আত্মবিশ্বাস এবং প্রভাব নজর কাড়েছে। এবার বাফটা মঞ্চেও তার ফ্যাশন ও ভঙ্গিমা আলোচনার কেন্দ্রবিন্দু হবে।
উপস্থাপনা সংক্রান্ত প্রশ্নও উঠেছে—আলিয়া কি ভারতীয় ঐতিহ্যকে নতুন রূপে উপস্থাপন করবেন, নাকি পশ্চিমা গ্ল্যামারের সঙ্গে মিশিয়ে নতুন ধরনের স্টাইল দেখাবেন। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন বাফটা মঞ্চে উপস্থাপক হিসেবে আন্তর্জাতিক দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এই ধারাবাহিকতায় এবার আলিয়াও ভারতের সিনেমার প্রতিনিধিত্ব করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


