দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। এবার প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। ফলে এক ভরি স্বর্ণের মূল্য এখন ২ লাখ ৭৪ হাজার টাকার সীমা অতিক্রম করেছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে খাঁটি (পিওর) স্বর্ণের দর বাড়ায় দেশের বাজারেও নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
সংশোধিত দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের দাম রাখা হয়েছে ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
শুধু স্বর্ণই নয়, রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৭ হাজার ১৭৩ টাকা। ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ৬ হাজার ৬৮২ টাকায়, ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


