আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর হিলি দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আগামী রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে দুই দেশের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
হিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উভয় দেশে সরকারি ছুটি ঘোষণা করায় শনিবার হিলি বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে।
সে কারণে এ পথে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। আগামী রবিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি চলবে।
হিলি চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলাম জানান, শনিবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


