প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের শিক্ষাখাতে কোনো সুস্পষ্ট ভিশন ছিল না। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর মিলনায়তনে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা

Advertisement

তিনি বলেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এবং একটি সুপরিকল্পিত দিকনির্দেশনার অভাব ছিল। এ সময় তিনি বর্তমান সরকারের নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে একটি ভিশন নিয়ে কাজ করছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অনেক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাচ্ছে না, ফলে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতির আশ্রয় নিতে হচ্ছে। বিপুল অর্থ ব্যয়ে অবকাঠামো তৈরি হলেও শিক্ষার গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি জোর দিয়ে বলেন, শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম, শ্রেণিকক্ষের পরিবেশ এবং শিক্ষাসামগ্রীর মানোন্নয়ন অত্যন্ত জরুরি। পাশাপাশি যোগ্য শিক্ষক শ্রেণিকক্ষে উপস্থিত থাকা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রধান শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওপরের নির্দেশনার ওপর নির্ভর না করে শিক্ষকদের নিজেদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে একটি উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। এছাড়া পুলিশ সুপার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.