Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আওয়ামী লীগ নেতার মার্কেট দখলে নিলেন বিএনপি নেতা
জাতীয়

আওয়ামী লীগ নেতার মার্কেট দখলে নিলেন বিএনপি নেতা

By Mynul Islam NadimOctober 11, 2024Updated:October 11, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেনের ব্যক্তিগত অফিস ও মার্কেট দখল করার অভিযোগ উঠেছে মো. খোকন (৫০) নামের স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

market dokhol

Advertisement

মো. খোকন চাটখিল পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ওই ওয়ার্ডের সোহরাগাজী হাজীবাড়ির মৃত সৈয়দুর রহমান ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর স্থানীয় আওয়ামী লীগের অনেকেই গা-ঢাকা দেন।

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেনও এলাকা ত্যাগ করেন। এ সুযোগে ওয়ার্ড বিএনপি নেতা মো. খোকন তার লোকজন দিয়ে প্রথমে দোতলায় অফিস ও পরে পুরো মার্কেট দখলে নেন।
ওই মার্কেটের ভাড়াটিয়া রাজধানী হোটেলের মালিক লোকমান হোসেন বলেন, ‘এক বছর আগে আওয়ামী লীগ নেতা বেলায়তে হোসেনকে দুই লাখ টাকা অগ্রিম দিয়ে মাসিক পাঁচ হাজার টাকায় ভাড়া নিয়েছি। সম্প্রতি আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর বিএনপি নেতা খোকন এসে মার্কেটে তালা লাগিয়ে দখল করেন নেন।

এখন তিনি আমাদের মার্কেটে ঢুকতে দিচ্ছেন না।’ চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘আতিক উল্লাহ নামের একজন থেকে জমি কিনে এখানে আমরা মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছি। প্রতিবছর সরকারকে ওই জায়গাটির খাজনাও প্রদান করে আসছি। পরিস্থিতির কারণে এলাকায় না থাকার সুযোগে এখন বিএনপি নেতা খোকন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মার্কেটটি দখল করে নিয়েছেন।

আমি এর বিচার চাই।’ জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা মো. খোকন মার্কেট দখলের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, ‘এ জায়গা আমাদের মালিকানা সম্পত্তি। একসময় আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন মার্কেটটি ভাড়া নিয়ে পরে দখল করে নিয়েছেন। এখন আমি আমাদের মার্কেট বুঝে নিয়েছি।’ ভাড়ার চুক্তিপত্র আছে কি না, জানতে চাইলে তিনি জানান, তা নেই।

চাটখিল উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ বলেন, ‘দলীয় প্রভাব বিস্তার করে কোনো ধরনের অন্যায়ের বিষয় কঠিনভাবে নিষেধাজ্ঞা দিয়েছে দলীয় হাইকমান্ড। আমাদের দলের কারো বিরুদ্ধে এমন কোনো অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পর্যবেক্ষক দল দেখে ডিমে দাম কমলো ৫০ টাকা

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মার্কেট দখলের বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026
দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

July 12, 2026

Latest News

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

Sangsad

প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa