Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে, বেড়েছে ইউরোপে
জাতীয়

পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে, বেড়েছে ইউরোপে

By Tarek HasanNovember 16, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের তৈরি পোশাকের প্রধান বাজার ইউরোপ ও আমেরিকায় কমছে রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে পোশাক রপ্তানি ৭.০৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.৯৯ শতাংশ। তবে ইউরোপের এককভাবে বৃহত্তম বাজার জার্মানিতে প্রায় সাড়ে ১১ শতাংশ রপ্তানি কমেছে।

পোশাক রপ্তানি

Advertisement

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবর মাসে পোশাক রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৩.০৫ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা যায়। ইপিবি সূত্র আরো জানায়, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইতালিতে রপ্তানিতে যথাক্রমে ১৮.০৭ শতাংশ, ২.৫৬ শতাংশ, ১২.৭৩ শতাংশ এবং ৯.৮৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রপ্তানি বাজার জার্মানিতে ২০২২-২৩ সালের জুলাই-অক্টোবর সময়ে রপ্তানি ২.০৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১১.৪৯ শতাংশ হ্রাস পেয়ে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরে রপ্তানি ১.৮১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বছর ওয়ারি ৩.০৫ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধিসহ ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার ছিল।

একই সময়ে যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি যথাক্রমে ১৪.৬৩ শতাংশ (ধনাত্মক) প্রবৃদ্ধি এবং ১.৫৩ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধির সঙ্গে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার এবং ৪৬২.৮৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

এদিকে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ে ২.৪৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৭.০১ শতাংশ বেড়ে ২.৮৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ২৩.০৩ শতাংশ, ৪৫.৪৪ শতাংশ এবং ২৯.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ভারতে পোশাক রপ্তানি ১২.৮ শতাংশ কমেছে।

এ ছাড়া ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবরে বিশ্বে মোট রপ্তানি হয়েছে ১৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা এক বছর আগের একই সময়ে ১৩.৯৫ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৫.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আত্মহত্যার চেষ্টা করেছেন তানজিন তিশা!

পোশাক রপ্তানির সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিজিএমইএ পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নে আমাদের পোশাক রপ্তানি যৎসামান্য বেড়েছে। এটি আসলে পর্যাপ্ত নয়। ইউরোপের কয়েকটি দেশে হয়তো সামান্য বেড়েছে কিন্তু ইউরোপের এককভাবে বৃহত্তম বাজার জার্মানিতে প্রায় সাড়ে ১১ শতাংশ রপ্তানি কমেছে—এটা অবশ্যই আমাদের কাছে উদ্বেগের বিষয়।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

June 25, 2026
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026
নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

June 25, 2026

Latest News

জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa