প্রযুক্তি বিশ্বে নতুন উত্তেজনা তৈরি করতে যাচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বার্ষিক বিশ্বব্যাপী ডেভেলপার সম্মেলন (ডব্লিউডব্লিউডিসি) ২০২৬ আগামী ৮ থেকে ১২ জুন অনুষ্ঠিত হবে। এবারের মূল বক্তব্যও উপস্থাপন করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, যা সাধারণত দুপুর ১টার দিকে অনুষ্ঠিত হয়।

অন্যান্য বছরের মতো এবারও সম্মেলনের বেশিরভাগ কার্যক্রম অনলাইনে আয়োজন করা হবে এবং এটি সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যে থাকবে। তবে নির্বাচিত কিছু ডেভেলপার, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্কে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন। অনলাইন দর্শকরা অ্যাপল ডেভেলপার অ্যাপ, অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে পারবেন। এছাড়া চীনের ব্যবহারকারীরা বিলিবিলি প্ল্যাটফর্মেও এটি উপভোগ করতে পারবেন।
ডব্লিউডব্লিউডিসি মূলত সফটওয়্যারভিত্তিক একটি আয়োজন। ধারণা করা হচ্ছে, এবারের সম্মেলনে ২৭ সিরিজের একাধিক অপারেটিং সিস্টেম উন্মোচিত হতে পারে। এর মধ্যে রয়েছে আইওএস ২৭, আইপ্যাডওএস ২৭, ম্যাকওএস ২৭, ভিশনওএস ২৭ এবং ওয়াচওএস ২৭।
যদিও নতুন ফিচার নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও বিভিন্ন গুঞ্জনে শোনা যাচ্ছে, আইওএস ২৭-এ অ্যাপল ইন্টেলিজেন্সের উন্নত সংস্করণ, দীর্ঘদিনের অপেক্ষার সিরি আপডেট, বিভাজিত প্যানেলে মাল্টিটাস্কিং সুবিধা, নতুন নকশার হেলথ অ্যাপ এবং আইফোনের উন্নত ব্যাটারি ব্যবস্থাপনা যুক্ত হতে পারে।
তথ্যসূত্র: এনগ্যাজেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


