Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা লিপুকে প্রধান নির্বাচক নিয়োগ, অভিমানে ফেটে পড়লেন সুজন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

লিপুকে প্রধান নির্বাচক নিয়োগ, অভিমানে ফেটে পড়লেন সুজন

By Tarek HasanFebruary 13, 20243 Mins Read

স্পোর্টস ডেস্ক : গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়ায় বিস্মিত খালেদ মাহমুদ সুজন। লিপুর বিচক্ষণতা নিয়ে প্রশ্ন না তুললেও ক্রিকেট অপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে এই সিদ্ধান্ত না জানা তার কাছে ‘সারপ্রাইজিং’। এই পদে তার থাকার প্রয়োজন কি এমন প্রশ্নও তুলেছেন তিনি।

খালেদ মাহমুদ

Advertisement

সাবেক এই অধিনায়ক জানান, তিনি আশা করেছিলেন হাবিবুল বাশার সুমনকেই করা হবে প্রধান নির্বাচক।

সোমবার বিসিবির বোর্ড সভায় নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনেকটা চমক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর জায়গায় প্রধান নির্বাচক করা হয় বাংলাদেশের প্রথম ওয়ানডের অধিনায়ক লিপুকে। এক সময় বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগেরও দায়িত্ব পালন করা ৬৩ বছরের লিপুর নিয়োগের খবর গণমাধ্যম থেকেই জেনেছেন সুজন।

বোর্ড পরিচালক হলেও সভায় সোমবার উপস্থিত ছিলেন না সুজন। বিপিএলের দল দুর্দান্ত ঢাকার কোচ হিসেবে দায়িত্ব পালন করতে তিনি আছেন চট্টগ্রামে।

সেখানেই মঙ্গলবার গণমাধ্যমের সামনে হাজির হয়ে বলেন, লিপু ভাই নির্বাচক হতে পারেন বা এমন কিছু আমি আগে শুনিনি। খুবই চমকপ্রদ সিদ্ধান্ত এসেছে বিসিবি থেকে। আমি সেখানে ছিলাম না, বলতেও পারব না।

উনার ক্রিকেট মেধা, বিচক্ষণতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, দ্বিমত থাকতে পারে না। তবে আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। আমি নামটা শুনিনি। বাতাসে অনেক নামই ভাসছিল, গুঞ্জন ছিল। আমার জন্য অবাক করা কারণ আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান অথচ আমি জানিই না। এটা আমার খুব অবাক লাগল।

লম্বা সময় ক্রিকেট খেলায়, দেশকে, আবাহনীকে নেতৃত্ব দেওয়ায় লিপুর মেধা, যোগ্যতা নিয়ে কোন সংশয় নেই সুজনের। তবে মাঝের সময়টায় একটা লম্বা গ্যাপ হয়ে গেছে বলে তার ধারণা।

নান্নুর নেতৃত্বাধীন কমিটিতে টানা আট বছর কাজ করেছেন হাবিবুল বাশার সুমন। সুজনের প্রত্যাশা ছিলো নান্নুর বদলে এবার তাকেই করা হবে প্রধান নির্বাচক, হ্যাঁ আমি আশা করেছিলাম সুমনই হবে। কেন হয়েছে, যারা সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তারাই বলতে পারবেন।

আমি অবশ্যই মনে করি সুমন যোগ্য ছিল। ও বাংলাদেশের সফল ক্যাপ্টেন ছিল, সফল ক্রিকেটার ছিল। এত বছর দলের সাথে কাজ করেছে। আমি আশা করেছিলাম নান্নু ভাইকে না রাখা হলে ওই প্রধান নির্বাচক হবে। যে সিদ্ধান্ত বোর্ড দিয়েছে, আমাদের সম্মান জানাতে হবে।

জাতীয় দলের নির্বাচক কমিটি কাজ করে ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে। সেই বিভাগেওই ভাইস চেয়ারম্যান পদে আছেন সুজন। কিন্তু নির্বাচক কাজে করা হচ্ছে তা নিয়ে একদম অন্ধকারে থাকায় এই পদে আর তার থাকার প্রয়োজন আছে কিনা বুঝতে পারছেন না তিনি, আমি তো পরিস্কার করলাম আমি জানি না কিছু।

আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আমি জানিই না, ক্রিকেট অপারেশন্স সিলেক্টর নিচ্ছে, কে হচ্ছে। খুবই অবাক করার মতো। আমার এই পজিশনে থাকার প্রয়োজন কি সেটাও জানি না আসলে।

এবার ভিসা জটিলতায় পড়লেন রেহান, এরপর যা হলো…

২০১৩ সালে বিসিবির নির্বাচনে খেলোয়াড় কোটা থেকে পরিচালক পদে লড়াই করেছিলেন সুজন ও লিপু। সেবার লিপুকে হারিয়ে প্রথমবার বোর্ড পরিচালক হন সুজন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আর্জেন্টিনাকে বিশ্বকাপ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর

July 15, 2026
ম্যারাডোনা

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

July 15, 2026
Argentina

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কারা যাবে ফাইনালে? জানাল সুপারকম্পিউটার

July 15, 2026

Latest News

আর্জেন্টিনাকে বিশ্বকাপ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর

ম্যারাডোনা

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

Argentina

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কারা যাবে ফাইনালে? জানাল সুপারকম্পিউটার

আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারানো আর্জেন্টিনার কাছে যুদ্ধ জয়ের সমান

স্কালোনি

দলকে ফাইনালে ওঠার মন্ত্র শিখিয়েছেন স্কালোনি

ম্যাক্রোঁ

এটা মেনে নেওয়া কঠিন : ম্যাক্রোঁ

ইংরেজ তরুণী

সেনেসির জন্যই আর্জেন্টিনার সাপোর্ট করবেন ইংরেজ তরুণী!

Argentina

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa