Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার আয়সীমা শিথিল করে নীতিমালা অনুমোদন
জাতীয়

বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার আয়সীমা শিথিল করে নীতিমালা অনুমোদন

By Tarek HasanApril 2, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাওয়ার ক্ষেত্রে শিথিল হলো আয়ের সীমা। নতুন নীতিমালা অনুযায়ী বছরে ১২ হাজার নয় বরং ১৫ হাজার টাকার কম আয় করা বিধবা ও স্বামী নিগৃহীতা নারীরা ভাতার আওতায় আসবেন।

বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা

Advertisement

এছাড়া সেবা আমদানি ও রপ্তানির বিধানযুক্ত করে আমাদনি ও রপ্তানি আইন ২০২৪ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, আয়ের সীমা শিথিল করে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা-২০২৪ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মাহবুব হোসেন আরও বলেন, সরকারের একটি খুব বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি হলো বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন। এটি প্রধানমন্ত্রী ১৯৯৮-৯৯ সালে শুরু করেন। ২০২৪-২৫ অর্থবছরে এসে ২৫ লাখ ৭৫ হাজার বিধবা ও স্বামী পরিত্যক্তাকে ভাতা দেওয়া হচ্ছে। তাদের মাসিক ৫৫০ টাকা করে ভাতা দেওয়া হয়।

এখন সেই নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের নীতিমালায় কারা ভাতা পাবেন সেই যোগ্যতার ক্ষেত্রে বলা ছিল- তার ব্যক্তিগত বাৎসরিক আয় ১২ হাজার টাকার নিচে হতে হবে। এখন টাকার পরিমাণটা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ বছরে যাদের ১৫ হাজার টাকার কম আয় করেন তারা ভাতার আওতায় আসবেন।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে নতুন নীতিমালায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জিটুপি (সরকার থেকে ব্যক্তি) ভিত্তিতে এ ভাতা পরিশোধ করা হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে পরীক্ষামূলকভাবে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে অনলাইনে বাছাইয়ের যে ব্যবস্থা করা হয়েছিল সেটি এই নীতিমালায় প্রাতিষ্ঠানিক করণ করা হয়েছে। অনলাইনে আবেদন নেওয়া হবে এবং অনলাইনে বাছাই প্রক্রিয়া চলবে। ওখানে একটা যাচাই-বছাই সিস্টেম থাকবে, যাচাই-বাছাইয়ে যারা নির্বাচিত হবেন তারাই ভাতা পাবেন।

অপরদিকে সেবা অন্তর্ভুক্ত করে ‘আমদানি ও রপ্তানি আইন-২০২৪’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইন অনুযায়ী, সেবা আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণের ১৯৫০ সালের আইন আছে। পুরোনো আইনগুলো পর্যায়ক্রমে যুগোপযোগী করার নির্দেশনা আছে। এজন্য নতুন আইনের খসড়া করা হয়েছে। নতুন আইনে অন্যান্য পণ্যের সঙ্গে সেবা আমদানি ও রপ্তানি নীতিমালার আওতায় আনা হয়েছে। সেবা কী এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেবার সংজ্ঞা বিশ্ব বাণিজ্য সংস্থার সংজ্ঞায় (ডব্লিউটিও) যা বলা আছে তাই। বিস্তারিত এ সংক্রান্ত বিধিমালায় বলা থাকবে। তবে সেবা অনেক আগ থেকেই রপ্তানি হচ্ছে; কিন্তু তা আইনে ছিল না। নতুন করে আইনে যুক্ত করা হয়েছে।

কর্মকর্তাদের বদলির আদেশ যেন বাস্তবায়ন হয় সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একজন সাংবাদিকের প্রশ্ন ছিল প্রশাসনের কর্মকর্তাদের বদলি একটি রুটিন কাজ। কিন্তু গত এক বছরের ডাটা পর্যালোচনা করে দেখা গেছে শতাধিক কর্মকর্তা বদলি করার পরেও তারা নতুন কর্মস্থলে যাননি এবং তদবির করে বদলী আদেশ স্থগিত অথবা পরিবর্তন করেছেন এবং এই প্রবণতা দিন দিন বাড়ছে। সেক্ষেত্রে প্রশাসনের চেইন অব কমান্ডটা ভেঙে পড়ছে বলে অনেকে মনে করছেন।

আপনি কি মনে করেন? এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বদলি আমাদের প্রশাসনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। বদলির আদেশ হলে বদলিকৃত কর্মস্থলে তাকে যেতেই হবে, এটাই নিয়ম। এটা সর্বাত্মকভাবে অনুসরণ করব, এটাই প্রত্যাশা এবং এটি আমরা সবসময় এস্টাবলিস্ট করে থাকি। কখনো কখনো ব্যতিক্রমী কিছু ঘটনাও ঘটে।

সচিব আরও বলেন, আমি উদাহরণ দিতে পারি আমি নিজেও অনুরূপ একটি কেইস হ্যান্ডেল করছি। হাজব্যান্ড এবং ওয়াইফ এক জায়গায় ছিল। একজনকে বদলি করে দিয়েছে। ওরা দুজনে আমার কাছে এসে তাদের বদলিটা ক্যানসেলের অনুরোধ করেছেন। ওরা দুজনই এক জায়গায় থাকতে চাচ্ছে। আমি তখন নারী কর্মকর্তাকে বলেছি, তোমার হাজব্যান্ডকে যেখানে বদলি করা হয়েছে তাকে সেখানে যেতেই হবে। আমি তোমাকে সেখানে পোস্টিং করিয়ে দিতে পারি। তোমার হাজব্যান্ডের বদলি আদেশ বাতিল করা যাবে না।

তিনি বলেন, কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঠেকানোর চেষ্টা করেন, সেটি হলো গর্হিত কাজ। অনেক সময় আমার নিজের চাকরি জীবনে দেখেছি, বদলি করেছেন কিন্তু ওখানকার যে কর্মকর্তা হয়ত মনে করছেন আরও কিছুদিন আমাদের সঙ্গে থাকুক তার সার্ভিস ভালো। ভালো খারাপ দুটোই হতে পারে। তারা আরো কিছুদিন রাখতে চায়। এটি কিন্তু আমাদের প্রশাসনিক কার্টেসির একটি অংশ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যখন সিনিয়র অফিসার কিছুদিন চায় তখন আমরা কিছুদিন রেখে দিই; কিন্তু এটার অর্থ এই নয় যে তাকে বদলি করা যাবে না, বদলি অবশ্যই তাকে করতে হবে। সে তো স্থায়ী থাকতে পারে না।

এ রকম বেয়াদবই থাকতে চাই : পরীমণি

তিনি আরও বলেন, এখন আমরা যে কাজটা করার চেষ্টা করছি জনপ্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, বদলির আদেশ হলে সেটি যেন বাস্তবায়ন হয়। যদি কোনো বিশেষ যুক্তি থাকে, কোনো পরিস্থিতি থাকে, সেটি বিবেচনা পরবর্তী সময়ে করা হবে, তবে অবশ্যই এমন না যে সবার বদলি ঢালাওভাবে বিশেষ বিবেচনায় নেওয়া হবে। বাস্তবতা যদি থাকে, প্রয়োজন যদি থাকে, সেটি বিবেচনা করতেই হবে। এটা নিয়ে তো বিতর্ক করার কিছু নেই। এতে চেইন অব কমান্ড ভেঙে পড়ার কী আছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa