চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় হিসেবে এসেছে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৩৯ লাখ ডলার করে রেমিট্যান্স দেশে প্রবেশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এ বছর প্রবাসী আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


