সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একযোগে হামলার দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনী দাবি করেছে, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ধারাবাহিক হামলা চালানো হয়েছে।

দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কর্পস ও নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরির বরাতে ইরানি গণমাধ্যমের জানিয়ে, ইরানি নৌবাহিনী মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘পরপর কয়েকটি ধাপে’ হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।
নৌবাহিনীর প্রধান আরও জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল ধাফ্রা বিমান ঘাঁটি, কুয়েতের আল আদিরি সামরিক ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি।
আলিরেজা তাংসিরির দাবি অনুযায়ী, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, যুদ্ধবিমান এবং বিমান জ্বালানি সংরক্ষণাগার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


