ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌবাহিনীর ড্রোন ইউনিট সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। শনিবার সকালে এই হামলা চালানো হয় বলে আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়। খবর তাসনিম নিউজের।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, আইআরজিসি নৌবাহিনীর ড্রোন ইউনিট এই অভিযানে অংশ নিয়ে ঘাঁটির বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
আল ধাফরা বিমানঘাঁটি পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক তৎপরতা নিয়ন্ত্রণ ও পরিচালনার অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ঘাঁটি।
বিবৃতিতে দাবি করা হয়েছে, ড্রোন হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো সফলভাবে আঘাত করা হয়েছে। হামলায় যুক্তরাষ্ট্রের আকাশযুদ্ধ পরিচালনার কমান্ড সেন্টার, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, আগাম সতর্কীকরণ রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডার লক্ষ্য করে আঘাত হানা হয়।
এদিকে, ২৮ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, শীর্ষ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রাণঘাতী সামরিক অভিযান শুরু করেছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এই অভিযানে সামরিক ও বেসামরিক এলাকায় ব্যাপক হামলা চালানো হয়েছে, যার ফলে উল্লেখযোগ্য হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী কঠোর পাল্টা হামলা চালিয়ে দখলকৃত অঞ্চলসহ বিভিন্ন আঞ্চলিক দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যাপক আঘাত হেনেছে বলে দাবি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


