উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার করা নাবিকদের মধ্যে বাংলাদেশিও আছেন। তবে কতজন বাংলাদেশি তা এখনও স্পষ্ট নয়। খবর রয়টার্সের।

শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
জানা গেছে, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে কী কারণে জাহাজটি থেকে সাহায্য চাওয়া হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


