জোফরা আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩০ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এই জয়ের ফলে চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে রিয়ান পরাগের দল।

রাজস্থানের এই জয়ের কারণে প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেছে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের। কারণ রাজস্থান যদি শেষ ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরে যেত, তাহলে তাদের সেরা চারে ওঠার সুযোগ থাকত।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। তবে তাদের ইনিংসে বড় কোনো ব্যক্তিগত স্কোর গড়ে উঠেনি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল। এছাড়া যশস্বী জয়সওয়াল ২৭ রান এবং দাসুন শানাকা ২৯ রান করেন।
শেষ দিকে মাত্র ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন জোফরা আর্চার।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। ইনিংসের প্রথম ও তৃতীয় ওভারে দুটি উইকেট তুলে নেন আর্চার। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফেরেন রায়ান রিকেলটন ও তিলক ভার্মা।
পরবর্তীতে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও উইল জ্যাকসরা চেষ্টা চালালেও দলকে জয়ের পথে নিতে পারেননি। সর্বোচ্চ ৬০ রান করেন সূর্যকুমার যাদব। উইল জ্যাকস ৩৩ এবং হার্দিক পান্ডিয়া ৩৪ রান করেন।
বল হাতে দুর্দান্ত বোলিং করেন জোফরা আর্চার। মাত্র ১৭ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি। এছাড়া আরও তিন বোলার ২টি করে উইকেট নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



