Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টানা দেড় বছর ধরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
খেলাধুলা ফুটবল

টানা দেড় বছর ধরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

By Saiful IslamOctober 25, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : একের পর এক জয় আর শিরোপা অর্জনে র‍্যাঙ্কিংয়েও আধিপত্য করে চলছে আর্জেন্টিনা। দেড় বছর ধরে শীর্ষস্থান থেকে তাদের নামাতে পারেনি কেউ।

টানা দেড় বছর ধরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

Advertisement

গত তিন বছর ধরে লিওনেল মেসির নেতৃত্বে আধিপত্য করে চলছে আর্জেন্টিনা। শুরুটা ২০২১ সালে, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের ট্রফি খরার সমাপ্তি। পরের বছর ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ফিফা বিশ্বকাপ নামক সোনার হরিণ জয়। চলতি বছর তারা জিতেছে রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা।

শুধু বড় টুর্নামেন্টে নয়, ফিফা প্রীতি ম্যাচ কিংবা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও চলছে তাদের আধিপত্য। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসিরা। ১০ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা কলম্বিয়া তাদের তুলনায় ৩ পয়েন্ট পিছিয়ে। আর ১৬ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থান চারে।

গত তিন বছরে ৫৬ ম্যাচ খেলে মাত্র ৩টিতে হেরেছে আর্জেন্টিনা। ৪৬ জয়ের পাশাপাশি ড্র ৭টি। এমন অবিশ্বাস্য সাফল্যে র‌্যাঙ্কিংয়েও আধিপত্য করছে তারা। দেড় বছর ধরে তারা বিশ্বের এক নম্বর দলের খেতাব ধরে রেখেছে।

গত বুধবার (২৩ অক্টোবর) ফিফা প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিং হালনাগাদে ১৮৮৩.৫ নিয়ে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স তাদের তুলনায় ২৪ পয়েন্ট পিছিয়ে আছে। তিনে থাকা স্পেনের পয়েন্ট ১৮৪৪.৩৩। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ১৭৮৪.৩৭ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে।

কাতার বিশ্বকাপ জয়ের মাস তিনেক পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে চড়েছিল আর্জেন্টিনা। এর আগে ২০১৬ থেকে ২০১৭ মৌসুমের মাঝে টানা ১১ মাস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আলবিসেলেস্তেরা।

তবে ফিফার শীর্ষস্থান ধরে রাখার যে রেকর্ড আছে ব্রাজিলের, তা ভাঙা একপ্রকার অকল্পনীয়। ১৯৯২ সালে র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর, ১৯৯৪ সালের ২০ জুলাই থেকে ২০০১ সালের ১৫ মে পর্যন্ত ২৪৯১ দিন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ব্রাজিল। দ্বিতীয় রেকর্ডটিও সেলেসাওদের। ২০০২ সালের ৩ জুলাই থেকে ২০০৭ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত ১৬৫৯ দল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল পাঁচ বারের চ্যাম্পিয়নরা। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ১২৩৯ দিন শীর্ষে ছিল বেলজিয়াম। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০৩০ দিন শীর্ষে ছিল স্পেন।

২০১০ সালের জুলাই থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত ৪৩৬ দিন শীর্ষে থেকে পঞ্চম সর্বোচ্চ রেকর্ডটিও ছিল স্পেনের। তবে সে জায়গাটা বর্তমানে দখলে নিয়েছে আর্জেন্টিনা। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে শুক্রবার (২৫ অক্টোবর) পর্যন্ত ৫৬৮ দিন পার করেছে মেসির দল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

July 3, 2026
অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

July 3, 2026
Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

July 3, 2026

Latest News

শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

Kep

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

মাইক্রোচিপ

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল রোনালদোদের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa