স্পোর্টস ডেস্ক : যদিও ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়ের আনন্দের রেষ এখনও কাটেনি তবে এরইমধ্যে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। স্পেনের এল সাদার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১২টায়। অনলাইনে ইয়াল্লা শুট ওয়েবসাইটে দেখা যাবে খেলাটি।
১ গোলে এগিয়ে আর্জেন্টিনা

Advertisement

মহাদেশীয় লড়াইয়ে বাজিমাত করে বেশ ফুরফুরে মেজাজে আছে আর্জেন্টিনা দল। অন্যদিকে এস্তোনিয়াও তেমন শক্তিশালী দল নয়। এসব বিবেচনায় এনে আসন্ন ম্যাচটিতে মাঠে নেমেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আজকের খেলায় এইমাত্র ১ গোলে এগিয়ে আর্জেন্টিনা।

বেশিরভাগ খেলোয়াড়দের বিশ্রাম দিলেও অধিনায়ক এবং দলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন লিওনেল স্ক্যালোনি। সেই সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার গুইদো রদ্রিগেজকেও শুরুর একাদশে খেলাতে চান আর্জেন্টিনার হেড কোচ।

সবশেষ ম্যাচে পাওয়া হাঁটুর চোটের কারণে এস্তোনিয়ার বিপক্ষে খেলতে পারবেন না গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অ্যাস্টন ভিলা তারকার পরিবর্তে ফ্রাঙ্কো আরমানির একাদশে থাকার সম্ভাবনা বেশি। সবমিলিয়ে নয় পরিবর্তন নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন স্ক্যালোনি।

অনুশীলনের সময় ব্রাজিল দলে হাতাহাতি!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.