স্পোর্টস ডেস্ক : কাতারে আগামী নভেম্বরে বসছে ফিফা বিশ্বকাপের ২২তম আসর। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ঘিরে বাড়ছে উন্মাদনা। কোন দেশ ঘরে তুলবে ক্রীড়া দুনিয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই আসরের শিরোপা, তা জানা যাবে আগামী ১৮ ডিসেম্বর। তবে এর মধ্যেই ভবিষ্যদ্বাণী করে জানিয়ে দেওয়া হলো, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে মেসির দেশ আর্জেন্টিনা!

আর্জেন্টিনা জিতবে

Advertisement

এবারের বিশ্বকাপের শিরোপা আর্জেন্টিনার ঘরে যাওয়ার সম্ভাবনা দেখছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সম্প্রতি টেলিমুন্ডো স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এর ব্যাখ্যাও দিয়েছেন সিটিজেনদের বস।

চলতি বছর কাতারে নিজের ক্যারিয়ারে পঞ্চম বিশ্বকাপ খেলবেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা মেসি। গার্দিওলার বার্সেলোনা দলের অন্যতম প্রভাবশালী খেলোয়াড় ছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। সেই সময়টায় ৩টি লা লিগা, ২টি কোপা দেল রে এবং ২টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কিছু ট্রফি ঘরে তুলেছিল কাতালানরা।

টেলিমুন্ডো স্পোর্টসকে স্প্যানিশ কোচ বলেন, গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় আসন্ন ফিফা বিশ্বকাপে তাদের আত্মবিশ্বাসে বড় উৎসাহ দেবে। এটি নিশ্চিত যে, এটি বিশ্বকাপে সাহায্য করবে।

গার্দিওলা বলেন, কোচ লিওনেল স্কালোনির দল দীর্ঘদিন ধরে হারেনি। জেতা এবং দীর্ঘদিন ধরে হেরে না যাওয়ার অনুভূতি সবসময়ই শক্তি জোগায়, আসন্ন বিশ্বকাপে যা সহায়ক হবে।

মেসির মতো তারকাকে দলে রাখার গুরুত্ব তুলে ধরেন স্প্যানিশ কোচ গার্দিওলা। বলেন, এ ধরনের খেলোয়াড়কে দলে রাখার সুবিধা হচ্ছে, সবসময় কোনো কিছুর বাইরে গিয়ে ২-৩টি বিশেষ অ্যাকশন দেখানোর ক্ষমতা তারা রাখে। এর মধ্যে ডি মারিয়া, লাউতারো মার্তিনেস বা জুলিয়ান আলভারেজের মতো ফরোয়ার্ড সতীর্থদের সঙ্গে গোল করা বা তৈরি করার অনুভূতি দুর্দান্ত শক্তি জোগায়।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ড্রয়ে ৩২ দলের মধ্যে ২৯ দল কাতারের টিকিট পেয়েছে। এর মধ্যে মেসির আর্জেন্টিনার সি-গ্রুপে প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। গত বছর কোপা আমেরিকা জিতে লিওনেল স্কালোনির দায়িত্বে থাকা আর্জেন্টিনা শুধু তাদের গ্রুপ জয়ের ফেভারিটই নয়, বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও ফেভারিটদের তকমা পাবে।

বাদাম কাকুর সঙ্গে গান হিরো আলমের নতুন গান মুহুর্তে ভাইরাল

তবে অভিজ্ঞতার বিচারে প্রথম চাকরি হিসেবে আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকা স্কালোনি বাকি পথটুকু চালিয়ে নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে! যদিও ফুটবলে অভিজ্ঞতাকে তেমন বিশ্বাস করেন না গার্দিওলা। তিনি বলেন, ‘ফুটবলে একটি বড় মিথ্যা হচ্ছে, অভিজ্ঞতা কার্যকর। গতকাল যেভাবে আপনি পরিচালিত হয়েছেন, তা আজ আপনার কোনো কাজে আসবে না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.