Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন রুবের্তো
খেলাধুলা ফুটবল

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন রুবের্তো

By Saiful IslamDecember 3, 20233 Mins Read

স্পোর্টস ডেস্ক : জার্মানির কাছে টাইব্রেকারে হেরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টাইন যুবারা। সেই জার্মানরা পরে ফ্রান্সকে হারিয়ে ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘরে ফিরেছে। এই বিশ্বকাপ দিয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টে শিরোপাখরা ঘুচানোর স্বপ্ন ছিল আলবিসেলেস্তেদেরও। কিন্তু তাদের বিদায় হয়েছে টুর্নামেন্টের চতুর্থ অবস্থানে থেকে। তবে চূড়ান্ত মঞ্চে ওঠা না হলেও কিছুটা সান্ত্বনা পেতে পারেন দলটির তরুণ ফরোয়ার্ড আগুস্তিন রুবের্তো। বিশ্বকাপের সেরা গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ উঠেছে তার হাতে।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন রুবের্তো

Advertisement

এর আগে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে হার মানতে হয় আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত মালির কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হারে ৩-০ ব্যবধানে। ফলে রুবের্তো-ক্লদিও এচেভেরিদের চতুর্থ হয়েই দেশে ফিরতে হয়েছে। বিদায় বেলায় গোল্ডেন বুট জিতেছে ১৭ বছর বয়সী ফরোয়ার্ড রুবের্তো, যাকে ‘দ্য জায়ান্ট’ নামে ডাকেন অনেকেই।

জার্মানির কাছে টাইব্রেকারে হারের ম্যাচে হ্যাটট্রিকও করেছিল রুবের্তো। বয়সভিত্তিক এবং মূল বিশ্বকাপ মিলিয়ে সপ্তম আর্জেন্টাইন হিসেবে তার হাতে এই পুরস্কার উঠেছে। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেছেন তিনি। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে রুবের্তো সেনেগালের বিপক্ষে গোলের পর, জাপান এবং পোল্যান্ডের বিপক্ষেও একটি করে গোল করেছিলেন। এরপর ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া এবং জার্মানির বিপক্ষে পায়ের দ্যুতিতে বল জালে জড়ান তিনবার। সেই হ্যাটট্রিকে আর্জেন্টিনার ফাইনাল খেলার আশাও আরও কিছু সময়ের জন্য উজ্জীবিত হয়। যদিও টাইব্রেকে সেটি পরিণত হয়েছিল দুরাশায়!

🏆 #Sub17 – #U17WC

🔝 Tras finalizar como máximo goleador del Mundial con ocho tantos, Agustín Ruberto recibió la Bota de Oro por parte de la FIFA.

⚽️ Claudio Echeverri, con cinco goles, obtuvo la Bota de Bronce.

👏🏻 ¡Felicitaciones chicos! pic.twitter.com/BFUgNcZHsN

— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) December 2, 2023

দ্য জায়ান্টখ্যাত রুবের্তোর আগে ২০০৭ সালে সর্বশেষ বয়সভিত্তিক দলের হয়ে গোল্ডেন বুট জিতেছিলেন সার্জিও আগুয়েরো। বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনা সেবারই সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল। যথারীতি বিশ্বকাপের সঙ্গে ব্যক্তিগত পুরস্কারেও ছিল আর্জেন্টাইনদের দাপট। সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার (৬ গোল) পুরস্কার উঠেছিল আগুয়েরোর হাতে।

তারও আগে ১৯৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বপ্রথম টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন গিলের্মো স্তাবিলে। সেবার তিনি করেছিলেন ৮ গোল। মেক্সিকোর বিপক্ষে ৩, চিলির বিপক্ষে ২, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২ এবং উরুগুয়ের বিপক্ষে করেছিলেন ১ গোল। ফাইনালে উঠলেও স্বাগতিক উরুগুয়ের কাছে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা হয়নি।

১৯৭৮ বিশ্বকাপের আসর বসেছিল আর্জেন্টিনায়। যেখানে গোল্ডেন বুট জেতেন দলটির তারকা ফরোয়ার্ড মারিও কেম্পেস। দলকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। বিশ্বকাপে সেবার কেম্পেস সবমিলিয়ে ৬ গোল করেছিলেন। পরের বছরই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতেন আর্জেন্টিনার রামন দিয়াজ। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত পারফরম্যান্সে দলটি আসরের শিরোপাও জিতেছিল। পরবর্তী সময়ে সর্বকালের অন্যতম সেরা হয়ে ওঠা ম্যারাডোনার শ্রেষ্ঠত্বের ঝলক দেখা গিয়েছিল এই টুর্নামেন্টেই। তবে গোল করায় সবার ওপরে ছিলেন রামন দিয়াজ, করেছিলেন ৮ গোল।

🌟🇦🇷 Los jugadores argentinos que fueron BOTA DE ORO en MUNDIALES JUVENILES:

⚽️ Ramón Díaz (Sub 20 – 1979)
⚽️ Javier Saviola (Sub 20 – 2001)
⚽️ Lionel Messi (Sub 20 – 2005)
⚽️ Sergio Agüero (Sub 20 – 2007)
⚽️ Agustín Ruberto (Sub 17 – 2023) pic.twitter.com/uJ3t6gNoTI

— Sudanalytics (@sudanalytics_) December 2, 2023

এরপর ২০০১ এবং ২০০৫ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টাইন তারকারা গোল্ডেন বুট জিতেছেন। লম্বা বিরতির পর চতুর্থ আর্জেন্টাইন হিসেবে ২০০১ সালে গোল্ডেন বুট জেতেন হাভিয়ের সাভিওলা। টুর্নামেন্টসেরা এই খেলোয়াড় ১১ গোল করেছিলেন আসরটিতে। আর্জেন্টিনাকে হয়ে কাতার বিশ্বকাপ জেতানো লিওনেল মেসির আগমনী বার্তাটা এসেছিল ২০০৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। নেদারল্যান্ডসে আয়োজিত ওই টুর্নামেন্টে মেসি গোল করেছিলেন ৬টি। যা তাকে সেরা খেলোয়াড়ের পাশাপাশি সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও এনে দিয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

July 7, 2026
আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

July 7, 2026
বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

salah-messi

ভিন্ন দুই লক্ষ্যের সামনে দুই মহাতারকা

Rolando

আমি ২০১৬ সালে ইউরো জিতেছি, যা বিশ্বকাপ জয়ের সমান : রোনালদো

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa