Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আরজি করকাণ্ডে জড়িতদের ফাঁ.সির দাবিতে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়
আন্তর্জাতিক ওপার বাংলা

আরজি করকাণ্ডে জড়িতদের ফাঁ.সির দাবিতে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়

By Shamim RezaAugust 16, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে রাস্তায় নেমেছেন আমজনতা। এবার পাল্টা প্রতিরোধ কর্মসূচি হিসেবে অভিযুক্তদের ফাঁসির দাবিতে রাজপথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে কলকাতার মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি পদযাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে সেই মিছিলে পা মেলান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, এমপি মহুয়া মৈত্র, রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, জুন মালিয়া, শতাব্দী রায়, দোলা সেন, বিধায়ক অদিতি মুন্সি প্রমুখ।

পরে সংক্ষিপ্ত ভাষণ থেকে মমতা বলেন, আগামীকাল সব ব্লকে ব্লকে দোষীদের ফাঁসির দাবিতে এবং রাম-বাম-এর চক্রান্তের বিরুদ্ধে মিছিল করবেন। আমরা চাই সত্য উদঘাটিত হোক। কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ভুয়া ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে। সত্যটাকে লুকিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার সব খবর সত্যি নয়। কেউ কেউ পয়সা কামানোর জন্য ডিজিটাল প্লাটফর্মে তৈরি করেছে। ওগুলো পলিটিক্যাল পার্টি স্পনসর্ড।

আরজিকরের ঘটনা নিয়ে মমতা বলেন, একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটা বাংলার কেউ সমর্থন করে না। আমরা প্রথম দিন থেকে বলে আসছি দোষীদের শাস্তি হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি যাতে আর কেউ কোনদিন এই কাজ করতে সাহস না পায়। সেটা ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে এবং এই তদন্তের অগ্রগতিতে রাজ্য পুলিশ সমস্তভাবে সিবিআইকে সাহায্য করবে।

মমতার অভিমত, ‘আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি এ ঘটনা সহ্য করতে পারছি না। আমি রাজনীতি করি কিন্তু তার আগে একজন মানবিক মানুষ। আমি আমার জীবনে কোন ক্ষতি করিনি।’

বাংলাদেশের ঘটনা উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি কি ভাবছে?… বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এত ছাত্র মারা গেল। বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না। আমি বলিও না। এটা দেশের ব্যাপার দেশ দেখবে। কিন্তু আমরা শুধু ভদ্রতা করব আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি, এটা নয়।’

প্রতিবেশী রাষ্ট্রের অচল অবস্থার জন্য ঘুরিয়ে মোদি সরকারকেই নিশানা করে মুখ্যমন্ত্রী এও বলেন ‘লজ্জা করে না? মাত্র সাতদিনের মধ্যে পাল্টি খেয়ে গেলেন! প্রতিবেশী রাষ্ট্রগুলো কেন বলবে যে ভারত যেন আমাদের কাজে হস্তক্ষেপ না করে। এর আগে কোনদিনই এমনটা হয়নি। এই প্রথম আপনাদের আমলে… চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। আয়নায় আগে নিজেদের মুখ দেখুন।’

এই ঘটনার প্রতিবাদে বিজেপিও আলাদা করে রাজ্যজুড়ে প্রতিবাদে নামে। অন্যদিকে গোটা রাজ্যে আধাবেলা (১২ ঘণ্টা) হরতালের ডাক দিয়েছিল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)। যদিও সেই হরতালের তেমন কোনো প্রভাবই পড়েনি।

এদিকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সাবেক প্রিন্সিপাল ডা: সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

গত ৯ আগস্ট এই হাসপাতালেরই পোস্ট গ্রাজুয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় হাসপাতালের প্রিন্সিপাল ডা. সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। ঘরে বাইরে চাপের মুখে পড়ে অবশেষে ঘটনা তিনদিন পর প্রিন্সিপালের পদ থেকে পদত্যাগ করেন ডা. সন্দীপ ঘোষ। তবে সকালে ইস্তফার পর বিকেলে তাকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদে নিয়োগ দেয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আর তারপর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজেও শুরু হয় বিক্ষোভ। তারপর সরিয়ে দেয় মমতা ব্যানার্জির রাজ্য সরকার। এরপরই ছুটিতে চলে যান তিনি।

জেনে নিন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়

শুক্রবার ডা. সন্দীপ ঘোষকে আটক করে সিবিআইয়ের আঞ্চলিক দপ্তর কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই চলছে টানা জিজ্ঞাসাবাদ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
mamata আন্তর্জাতিক আরজি ওপার করকাণ্ডে জড়িতদের দাবিতে ফাঁ.সির বন্দ্যোপাধ্যায় বাংলা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

February 5, 2026
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
Latest News
১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.