Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত আমাকে খারাপ কাজে বাধ্য করছে, দেশে ফেরানোর ব্যবস্থা করো
আইন-আদালত

আমাকে খারাপ কাজে বাধ্য করছে, দেশে ফেরানোর ব্যবস্থা করো

By Tarek HasanSeptember 23, 2023Updated:September 23, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‘আমাকে এখানে নির্যাতন করা হচ্ছে। খারাপ কাজে বাধ্য করা হচ্ছে। আমাকে দেশে ফেরানোর ব্যবস্থা করো। আমাকে বাঁচাও।’— মালয়েশিয়া থেকে মোবাইলে পরিবারের কাছে এভাবেই সেখানে হওয়া নির্যাতনের বর্ণনা দেন মালয়েশিয়ায় পাচারের শিকার হওয়া এক নারী।

পাচার

Advertisement

তাকে যে রুমে আটকে রাখা হয়েছে, সেখান থেকে গোপনে একটি ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়েছেন তিনি। নিজেকে বাঁচানোর আকুতি জানান পরিবারের কাছে। তবে পাচারকারীরা দেশে ফেরত পাঠাতে ৬ লাখ টাকা দাবি করেন। অন্যথায় তাকে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া হবে। এ ঘটনায় পল্লবী এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল (২৯) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) র‌্যাব-৪ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত কর্মকর্তারা জানান, গত ২৭ আগস্ট ৫০ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার কথা বলে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয় রাজধানীর পল্লবীর ওই নারীকে। এক টাকাও খরচ লাগবে না এমন প্রলোভনে নিজের অজান্তেই পাচারকারীদের ফাঁদে পড়ে যান তিনি। মেয়ে অতিরিক্ত অর্থ উপার্জন করবে এমন লোভে মালয়েশিয়ায় পাঠাতে রাজি হয় পরিবারও। সেখানে নেওয়ার পর বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করা হচ্ছে।

বোনের এমন আকুতি দেখে ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে চক্রের চিহ্নিত আসামি মো. রুবেলকে (২৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪)।

র‌্যাব-৪

সিনিয়র এএসপি মাজহারুল ইসলাম জানান, গ্রেফতার রুবেলসহ অন্যান্য সহযোগীরা এক বছর আগে ভুক্তভোগী নারীকে বিদেশে একটি শপিংমলের দোকানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। এমন প্রস্তাবে ভুক্তভোগী রাজি হলে তাকে গত ২৭ আগস্ট বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে নিয়ে ভুক্তভোগীকে শপিংমলের দোকানে চাকরি না দিয়ে অজ্ঞাতনামা একটি বাসায় আটকে রেখে অসামাজিক কাজ করতে বাধ্য করে তারা।

ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে আসামিদের কাছে তাকে দেশে ফেরত আনার কথা জানান তারা। এসময় পাচারকারীদের পক্ষ থেকে জানানো হয় ৬ লাখ টাকার বিনিময়ে দেশে পাঠানোর ব্যবস্থা করা যাবে। দাবি করা টাকা আসামিদের না দিলে ভুক্তভোগীকে অন্যত্র বিক্রি করে দেওয়া হবে বলে পরিবারকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করাসহ ভয়ভীতি ও হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে পল্লবী থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেন।

বিয়ের আগে মা হতে যাওয়ার ঘোষণা দিলেন নায়িকা

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে পাচারকারী চক্রের সদস্য রুবেলকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এ নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত অন্যান্য পলাতকদের গ্রেফতারে র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

June 23, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa