Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মানিকগঞ্জে চোরাই ট্রাকের ইঞ্জিন ও মালামালসহ গ্রেফতার ৩
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে চোরাই ট্রাকের ইঞ্জিন ও মালামালসহ গ্রেফতার ৩

By Saiful IslamApril 29, 20233 Mins Read
Advertisement

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে চোরাই সন্ধিগ্ধ ট্রাকের ইঞ্জিনসহ কাটা অংশ বিশেষ ও চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক (রেজি: নং-ঢাকা মেট্টো-ট-১৬-০১৫৩) উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ট্রাকটির মূল্য আনুুমানিক এক কোটি একত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার কামতা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ খোরশেদ আলমের একতা ট্রেডিংস এর ভিতরে গোডাউনের সেটের সামনের ফাকা জায়গা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার গোলড়া চরখন্ড এলাকার মোঃ খোরশেদ আলমের ছেলে মাহাবুব আলম রাকিব (২৭), সিংগাইর উপজেলার পূর্ব বান্দাইল গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও সদর উপজেলার ঢাকুয়াপাড়া গ্রামের মোঃ হায়াত আলী বিশ্বাসের ছেলে মোঃ বাদল বিশ্বাস (৩৮)।

শনিবার (২৯ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- আসামী মাহাবুব আলম রাকিব বিভিন্ন জেলা হতে ট্রাকসহ বিভিন্ন চোরাই গাড়ি ক্রয় করার মাধ্যমে সংগ্রহ করে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর (মেঘশিমুল) এলাকার মামুনের ভাড়া দেওয়া গোডাউনের সামনে ফাকা জায়গায় নিয়ে কেটে খন্ড খন্ড করে বিভিন্ন ভাঙ্গারীর দোকানে বিক্রয় করে এবং ট্রাকের ইঞ্জিনগুলো একতা ট্রেডিংস নামক গোডাউনের ভিতরে কৌশলে লুকিয়ে রাখে। আসামী মাহাবুব আলম রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে চোরাই সন্ধিগ্ধ ট্রাকের কাটা অংশ বোঝাই একটি ট্রাক ও চালক মোঃ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদেরেএক পর্যায়ে আসামী মাহাবুব আলম রাকিব তার সঙ্গে জাগীর (পাট গবেষনা ইনস্টিটিউট এর পাশে) এলাকার আয়নাল হকের ছেলে আমিন (২৫), জাগীর মেঘশিমুল এলাকার সাইফুল মুন্সীর ছেলে শাকিল (২২), পারভেজ, মতিনসগ অজ্ঞাতনাম ৭/৮ জন লোক বিভিন্ন জায়গা হইতে চোরাইকৃত ট্রাক ক্রয় করার মাধ্যমে সংগ্রহ করিয়া ট্রাক কেটে ছোট ছোট খন্ড করিয়া উদ্ধার হওয়া ট্রাকে বোঝাই করিয়া বিভিন্ন স্থানে বিক্রয় করে মর্মে স্বীকার করে। মাহাবুব আলম রাকিব জানায়- কাটা ট্র্রাকের চাকা গুলো মোঃ বাদল বিশ্বাসের নিকট বিক্রয় করা হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার কাইলানী এলাকার ছবেদ মার্কেট এর সামনে থেকে শুক্রবার দুপুর দুইটার দিকে ১৪টি চাকা এবং ৫টি রিং সহ বাদল বিশ্বাসকে আটক করা হয়। গ্রেফতার হওয়ার আসামীরা পরস্পর যোগসাজশে বিভিন্ন জায়গা হইতে চোরাই ট্রাক ক্রয় করার মাধ্যমে সংগ্রহ করিয়া দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করেন মর্মে স্বীকার করেন।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আসামী মাহাবুব আলম রাকিবের পিতা মোঃ খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। ব্যাপক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া তদন্তে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সাটুরিয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৩ ইঞ্জিন গ্রেফতার চোরাই ট্রাকের ঢাকা বিভাগীয় মানিকগঞ্জে মালামালসহ সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
Latest News
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.