Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দিল্লির মুখ্যমন্ত্রী কেন গ্রেফতার হলেন
আন্তর্জাতিক ওপার বাংলা

দিল্লির মুখ্যমন্ত্রী কেন গ্রেফতার হলেন

By Shamim RezaMarch 22, 20243 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি এক প্রেসনোটে মদ নীতি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে অভিহিত করেছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করেছে।

arvind kejriwal delhi

আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়ালকে ৯ বার সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তার বাড়িতে গিয়ে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি।

অভিযোগে বলা হয়েছে, দিল্লিতে কেজরিওয়ালের এএপি সরকার আবগারি নীতি বদলে দিয়ে কয়েকটি কোম্পানিকে বেআইনিভাবে ব্যবসায়িক সুযোগ পাইয়ে দিয়েছে।

এই আবগারি নীতি নিয়ে বিতর্ক শুরু হলে দিল্লির এএপি সরকার গত বছর তা বাতিল করে। কিন্তু তার আগেই এ নিয়ে তদন্তের নির্দেশ দেন দিল্লির গভর্নর ভিকে সাক্সেনা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইডি এক প্রেসনোটে মদ নীতি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে ‘ষড়যন্ত্রকারী’ বলে অভিহিত করেছে।

বর্তমানে বাতিল করা মদ নীতি গঠন করার সময় কেজরিওয়ালসহ এএপির নেতা, তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও সাংসদ সঞ্জয় সিংহ সঙ্গে ষড়যন্ত্রে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রী কে কবিতা জড়িত ছিলেন বলে অভিযোগ ইডির।

এই কথিত ষড়যন্ত্রের মাধ্যমে এমন একটি নীতি তৈরি করা হয় যা ভারতের দক্ষিণাঞ্চলের একটি মদের লবিকে সুবিধা পাইয়ে দেবে, যাকে ইডি ‘দক্ষিণ লবি’ বলে অভিহিত করেছে।

ইডির ভাষ্য অনুযায়ী, এর বিনিময়ে ‘দক্ষিণ লবি’ এএপিকে ১০০ কোটি রুপি দেবে।

কিছু অভিযুক্ত ও স্বাক্ষীর জবানে কেজরিওয়ালের নাম উঠে আসে বলে তাদের বিভিন্ন রিমান্ড নোট ও চার্জশিটে ইডি উল্লেখ করেছে।

তদন্তকারী সংস্থাটি বলেছে, মদ নীতি মামলার অন্যতম অভিযুক্ত বিজয় নায়ার ঘন ঘন কেজরিওয়ালের দপ্তরে যেতেন আর সেখানেই অধিকাংশ সময় কাটাতেন। নায়ার মদ ব্যবসায়ীদের জানিয়েছিলেন, তিনি কেজরিওয়ালের সঙ্গে ওই নীতি নিয়ে আলোচনা করেছেন।

তদন্তকারীদের দাবি, এই নায়ারই ভারতের শীর্ষ স্থানীয় মদ কোম্পানি ইন্দোস্পিরিট প্রাইভেট লিমিটেডের মালিক সমীর মহেন্দ্রুকে কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। কিন্তু তাদের বৈঠক ব্যর্থ হয়, তখন নায়ার মহেন্দ্রু ও কেজরিওয়ালের মধ্যে ভিডিও কলে কথা বলার ব্যবস্থা করে দেন। এই কথোপকথনের সময় কেজরিওয়াল বলেন, নায়ার তার ‘সন্তান’ এবং তাকে তিনি বিশ্বাস করেন।

এই মামলায় ‘দক্ষিণ লবি’র প্রথম অভিযুক্ত ছিলেন রাঘব মাগুন্ত। এখন তিনি সাক্ষীতে পরিণত হয়েছেন। এই মাগুন্ত জানান, তার বাবা ওয়াইএসআর কংগ্রেস পার্টির একজন এমপি, তিনি মদ নীতির বিষয়ে আরও জানার জন্য কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

২০২২ সালের ডিসেম্বরে দেওয়া এক স্বীকারোক্তিতে সিসোদিয়ার সাবেক সচিব সি অরবিন্দ জানান, আগের বছরের মার্চে তিনি সোসিদিয়ার কাছ থেকে মন্ত্রীদের একটি খসড়া প্রতিবেদন পেয়েছিলেন।

দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুক, যুবকরা হুমড়ি খেয়ে পড়েছে এই বাইক কেনার জন্য

এরপর সোসিদিয়ার ডাক পেয়ে তিনি কেজরিওয়ালের বাড়িতে যান, সেখানে তিনি ওই খসড়া প্রতিবেদন ও সত্যেন্দ্র জৈনকে দেখতে পান। অরবিন্দ অভিযোগ করে বলেন, মন্ত্রীদের কোনো বৈঠকে (জিওএম) এমন কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হতে দেখেননি তিনি, কিন্তু তাকে ওই নথির ভিত্তিতে জিওএম প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল আর এটি তাকে বিস্মিত করেছিল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
arvind kejriwal delhi আন্তর্জাতিক ওপার কেন গ্রেফতার দিল্লির বাংলা মুখ্যমন্ত্রী হলেন
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
Latest News
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.