সহযোদ্ধাদের ওপর ভায়োলেন্স হলে নিজেরাও সেটা বেছে নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে প্রায় দেড় হাজার মানুষ এনসিপিতে যোগদান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছে, তাদেরকে আজ রাতের মধ্যে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করা না হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমরাও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হব।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও পর পর ধর্ষণ ও নিপীড়নের ঘটনা প্রমাণ করে, এ দেশের নারীরা এখনও নিরাপদ নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



