আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সারাদেশের সব ভোটকেন্দ্রে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

নির্বাচন

Advertisement

সোমবার দুপুরে গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে মৌলিক প্রশিক্ষণ সমাপনী পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে গত বছরের আগস্ট মাস থেকেই আনসার ও ভিডিপি বাহিনী সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা ও থানা পর্যায়ের কোম্পানি আনসার, প্রায় ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে প্রয়োজনীয় মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রায় সাড়ে চার লাখের বেশি সদস্যকে STDMS সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতিকে রাষ্ট্রের অন্যতম বড় শত্রু হিসেবে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দুর্নীতি কেবল আর্থিক ক্ষতি ডেকে আনে না; এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে দেয়। তাই কেউ যেন কোনো বেআইনি নির্দেশ, স্বার্থান্বেষী চাপ বা পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সাহসিকতা মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়। সাহস হলো অন্যায় আদেশ প্রত্যাখ্যান করা, অন্যায়ের সঙ্গে আপস না করা, নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং মজলুমের পক্ষে দাঁড়ানো। দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যায়নীতি অনুসরণ করা এবং সততা ও বিবেককে অটল রাখা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণে সেরা দক্ষতা ও পেশাদারিত্ব প্রদর্শনের জন্য চারজন নবীন আনসার-ভিডিপি সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আনসার ও ভিডিপির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.