Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মাস্টার্সের আগেই সহকারী জজ রাবির আশিক
ক্যাম্পাস জাতীয়

মাস্টার্সের আগেই সহকারী জজ রাবির আশিক

By Saiful IslamJanuary 26, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ১৫তম সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আশিকুজ্জামান। তিনি রাবির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

আশিকুজ্জামান

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

তালিকায় থাকা রাবির অন্য শিক্ষার্থীরা হলেন সাদিয়া আনজুম পূর্ণতা (ষষ্ঠ), মাহমুদুল হাসান (দশম), সুমাইয়া খন্দকার মুমু (১৪তম), সাদিয়া মৌ (২৪তম), সাদিয়া ইসলাম (৪১তম), মাইশা তাহরিন একতা (৫৯তম)।

রাবি থেকে ১২ জনের নাম নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

তিনি বলেন, টানা তৃতীয়বারের মতো আমাদের বিভাগ থেকে বিজিএস পরীক্ষায় শিক্ষার্থীরা প্রথম স্থান দখল করেছেন। বিভাগের শিক্ষকদের প্রচেষ্টা ও নির্দেশনায় এই সফলতা এসেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আশিকের সাফল্য আমাদের বিভাগকে আরও গৌরবান্বিত করল।

আশিক পঞ্চগড়ের বোদা উপজেলার বালাভীড় এলাকার মো. আহসান হাবিব ও মোছা. আলাতুন বেগমের সন্তান। ২০১৪ সালে রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং ২০১৬ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস করে ভর্তি হন রাবির আইন বিভাগে। অনার্সের ফলাফলে বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।

সফলতার বিষয়ে আশিক বলেন, ‘আমার সফলতার পেছনে পরিবারের অবদান সব থেকে বেশি। পিতা-মাতার অনুপ্রেরণায় আমি এই পর্যায়ে এসেছি। শিক্ষকদের অবদানও কোনো অংশে কম নয়। বিশেষ করে বিভাগের নির্দেশনা আমাকে এই ফলাফলশিক্ষকদের দিক অর্জনে সহায়তা করেছে।’

এর আগে ১৩তম বিজিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাবির আইন বিভাগের শিউলী নাহার এবং ১৪তম পরীক্ষায় সুমাইয়া নাসরিন শামা।

চূড়ান্ত ফলাফলে মোট ১০৩ জনের রোল নম্বর উল্লেখ করে পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের ফল প্রকাশ করা হয়।

মেধাতালিকায় থাকা ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও তিনজন মিলিয়ে মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আগেই আশিক ক্যাম্পাস জজ মাস্টার্সের রাবির সহকারী
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভোটারদের নিরাপত্তা

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান নৌ প্রধানের

February 5, 2026
২১ জেলায় নির্বাচনী দায়িত্ব

২১ জেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিমান বাহিনীর সদস্যরা

February 5, 2026
মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

February 5, 2026
Latest News
ভোটারদের নিরাপত্তা

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান নৌ প্রধানের

২১ জেলায় নির্বাচনী দায়িত্ব

২১ জেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিমান বাহিনীর সদস্যরা

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ডা. শফিকুর

আমরা আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

জরিমানা

লক্ষ্মীপুরে ৩০০ লোকের খাবারের আয়োজন, বিএনপিকর্মীকে জরিমানা

টহল

প্রথমবারের মতো ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবেন এক লাখ সেনা সদস্য

বাংলাদেশিদের ভিসা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দায় পুরো দেশের: পররাষ্ট্র উপদেষ্টা

একুশে পদক

একুশে পদক পাচ্ছে সংগীত দলসহ ৯ ব্যক্তি

রমজানে অফিস সময় নির্ধারণ

রমজানে অফিস সময় নির্ধারণ

এমপিদের স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ

নতুন এমপিদের স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.