ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. মানিক ওরফে কোটিপতি মানিক (৩৭)–কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মানিক ওই এলাকার মৃত আইয়ুব আলী পাঠানের ছেলে।
পুলিশ জানায়, মানিক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগে থেকেই ৮টি মাদক মামলা রয়েছে এবং একটি গ্রেপ্তারি পরোয়ানাও (জিআর ওয়ারেন্ট) ছিল।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


