Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৬১ বছর বয়স থেকে পেনশন পেতে হলে কমপক্ষে যতো বছর চাঁদা নির্ধারিত
জাতীয়

৬১ বছর বয়স থেকে পেনশন পেতে হলে কমপক্ষে যতো বছর চাঁদা নির্ধারিত

By Tarek HasanSeptember 3, 2023Updated:September 3, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : যাঁরা ১০ বছরের কম চাঁদা দেবেন, তাঁদের জমাকৃত টাকাও ফেরত পাবেন ৬০ বছর বয়সের পর। তবে ২, ৩ কিংবা যত বছর চাঁদা দেবেন, তার সঙ্গে মুনাফা যোগ করেই ফেরত দেওয়া হবে। দেশে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা এই পেনশন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ ব্যবস্থায় পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরাও সুযোগ পাবেন। ৬১ বছর বয়স থেকে প্রতি মাসে পেনশন পেতে হলে কমপক্ষে ১০ বছর নির্ধারিত পরিমাণে চাঁদা দেওয়া বাধ্যতামূলক।

৬১ বছর বয়স থেকে পেনশন পেতে হলে কমপক্ষে যতো বছর চাঁদা নির্ধারিত

Advertisement

এমন প্রেক্ষাপটে অনেকে প্রশ্ন করছেন, পেনশন কর্মসূচিতে অংশ নিয়ে কেউ যদি আর্থিক সংকট বা অন্য কোনো কারণে ১০ বছর চাঁদা দিতে না পারেন, তাহলে কী হবে? কিংবা চাঁদাদাতা যদি মারা যান, তাহলে কি তাঁর জমাকৃত অর্থ ফেরত মিলবে?

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান আজ শুক্রবার দৈনিক আমাদের বার্তাকে বলেন, কমপক্ষে ১০ বছর চাঁদা না দিলে মাসিক পেনশন পাওয়া যাবে না। যদি কেউ ১০ বছরের কম চাঁদা দেন, তিনি জমাকৃত টাকাও ফেরত পাবেন ৬০ বছর বয়সের পর। তবে ২, ৩ কিংবা যত বছর চাঁদা দেবেন, তার সঙ্গে মুনাফা যোগ করেই ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।

ধরুন, আপনার বয়স এখন ৩০ বছর। সরকারি চাকরি করছেন। আপনি সর্বজনীন পেনশনের প্রগতি কর্মসূচি বা স্কিমে নিবন্ধন করে প্রতি মাসে পাঁচ হাজার টাকা চাঁদা দেওয়া শুরু করলেন। এভাবে টানা পাঁচ বছর চাঁদা দেওয়ার পর হঠাৎ আর্থিক সংকট বা অন্য কোনো পারিবারিক কারণে আপনি আর পেনশনের চাঁদা দিলেন না। চাঁদা দেওয়া একেবারেই বন্ধ করে দিলেন। অথচ পাঁচ বছরে আপনি কিন্তু তিন লাখ টাকা জমা দিয়ে ফেলেছেন। জমা হওয়া টাকার অঙ্কটা কিন্তু একেবারে কম নয়। ব্যক্তিগত কিংবা পারিবারিক প্রয়োজনে টাকাটি আপনি তুলতে চাচ্ছেন। কিন্তু সেই টাকা পেতে আপনাকে ২৫ বছর অপেক্ষা করতে হবে। তারপর আপনি মুনাফাসহ সেই টাকা এককালীন ফেরত পাবেন। সর্বজনীন পেনশনের বর্তমানের নিয়ম অনুযায়ী, একজন চাঁদাদাতার ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পরই কেবল টাকা ফেরত পাবেন।

অবশ্য কোনো চাঁদাদাতা যদি ১০ বছর চাঁদা দেওয়ার পূর্বে মারা যান। চাঁদাদাতা মারা যাওয়ার পরপরই তাঁর নমিনিকে জমাকৃত অর্থের সঙ্গে মুনাফা যোগ করে পরিশোধ করা হবে।

এমন নিয়মের বিষয়ে কবিরুল ইজদানী খান বলেন, ‘পেনশনের ধারণার সঙ্গে সম্পর্ক রেখে নিয়মগুলো তৈরি করা হয়েছে। ব্যাংকের ডিপিএস ও এফডিআর কিংবা সঞ্চয়পত্র নির্ধারিত মেয়াদের আগে নগদায়ন করা যায়। কিন্তু সর্বজনীন পেনশন হচ্ছে মানুষের অবসরকালের আর্থিক নিরাপত্তা। ১০ বছরের কম চাঁদা দিলে ৬০ বছর পর মাসিক পেনশন পাওয়া যাবে না। তাই গ্রাহকদের নিরুৎসাহিত করতে এ নিয়মে আমরা কঠোর হয়েছি।’

আড়তে বেড়েছে ইলিশের সরবরাহ, তবে দাম কমেছে না

দেশের চার শ্রেণির প্রায় ১০ কোটি মানুষের কথা বিবেচনায় রেখে চালু করা হয়েছে সর্বজনীন পেনশন-ব্যবস্থা। শুরুতে পেনশন-ব্যবস্থায় রয়েছে চারটি আলাদা স্কিম—প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস স্কিম; বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য প্রগতি; রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা এবং নিম্ন আয়ের মানুষের জন্য সমতা স্কিম। গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন।

পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। তবে চাঁদাদাতা মারা গেলে তাঁর নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন। তবে এ ক্ষেত্রে চাঁদাদাতার ৭৫ বছর বয়স পর্যন্ত হতে যত বছর বাকি থাকত, সেই সময় পর্যন্ত নমিনি পেনশন উত্তোলন করতে পারবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

June 22, 2026
Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

June 22, 2026
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026

Latest News

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa