জুমবাংলা ডেস্ক : ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। শুক্রবার (৩ নভেম্বর) সকাল থেকে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ নিয়ে ফিরতে শুরু করেছেন জেলেরা।

ঝাঁকে ঝাঁকে ইলিশ

Advertisement

এফবি সাকিব ট্রলারের মাঝি বারেক মিয়া বলেন, সাধারণত আমরা গভীর সাগরে মাছ শিকার করি। গতকাল মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষে তিন নদীর মোহনায় জাল ফেলি। সকালে জাল তোলার পরে ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠে আসে। এর আগে, আমরা কখনো মোহনায় জাল ফেলিনি।

জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে। পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ও পোয়া মাছ ধরা পড়ছে। এরমধ্যে, বেশির ভাগ ইলিশের ওজন ৯০০ গ্রামের উপরে।

মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, সকাল থেকে অন্তত ২০টি ট্রলার অবতরণ কেন্দ্রের ঘাটে মাছ বিক্রি করেছে। অন্য সময়ের থেকে দাম অনেকটা বেশিতে মাছ বিক্রি করেছে জেলেরা। তাই খুচরা বাজারে দু-একদিন এর প্রভাব পড়বে। এরপর সাগরের ট্রলার ফিরতে শুরু করলে দাম কিছুটা কমবে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সাগর ও নদীতে মাছের পরিমাণ বেড়েছে। যার সুফল পাওয়া শুরু করেছে জেলেরা।

সৌদির হলে জোয়ার আনবে ‘মানদুব’

তিনি আরও বলেন, পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর। এই সময়ে ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ শিকার করা যাবে না। এসময় জাটকা শিকার, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখাও অপরাধ। এই নিষেধাজ্ঞা জেলেরা মানলে সাগরে মাছে টইটম্বুর হয়ে যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.