কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হাসনাত আবদুল্লাহর উত্তেজিত আচরণের পরিপ্রেক্ষিতে স্পিকার এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহর উদ্দেশে স্পিকার বলেন, ‘আমি মনে করি, এই বিষয়টি নিয়ে এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তা স্কোপ খুবই কম। নোটিস দেবেন, উইল এক্সিকিউটেড অন দ্য নোটিসেস। এখন প্রশ্ন হলো, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে। এবং আরেকটি কথা হলো যে, সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি। সংসদের চমৎকার বিগিনিং এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে। এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই হয়েছে যে ৭৭, ৭৮ জন বিরাট ব্যাপার একটা সংসদে। সুতরাং, আমরা এই স্পিরিট অব কো-অপারেশন নিয়ে সামনে এগোতে চাই।’
এ সময় বিরোধী দলের নেতা শফিকুর রহমানের উদ্দেশে স্পিকার বলেন, ‘মাননীয় বিরোধী দল নেতা আমি একটা কথা বলি– তারপর প্রয়োজন হলে আপনি বলবেন, মাননীয় সদস্যবৃন্দ এটি নিয়ে ৯০টি বিল পাস করা হয়েছে। একটি মাত্র বিল বাকি আছে এবং এই বিলগুলো পাস করার ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল যে চমৎকার সমঝোতা দেখিয়েছেন, এটাও কিন্তু সংসদীয় ইতিহাসে বিরল। আমার অনেক বয়স হয়েছে, এর আগের ছয়টি সংসদ দেখেছি। এত সুন্দর পরিবেশ, সহযোগিতামূলক পরিবেশ আগে কোনো সংসদে ছিল না। আইনমন্ত্রী যে কথাটি বললেন– আপনাদের যে আপত্তি, প্রয়োজন হলে এটারও তো একটা রেমিডি আছে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
স্পিকার আরও বলেন, ‘আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারও বিলে সংশোধনী আনা যাবে। এই সংসদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। লেট আস বেয়ার উইথ অল দিস ডিফারেন্সেস। আমরা সকল ধরনের সুবিধা-অসুবিধা, মতানৈক্য কমিয়ে আনতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো এর মতভিন্নতা। না হলে তো একটা দলই থাকতো দেশে। এখানে তিন-চারটি দল, অলরেডি আপনারা এখানে রিপ্রেজেন্টেড। সুতরাং, আমি স্পিকার হিসেবে আপনাদেরকে এনসিউর করতে পারি, আই উইল ডু মাই বেস্ট। টু সি দ্যাট অপোজিশন গেটস ইস ডিউ। এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


