দীর্ঘ আট মাস ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাজারবাগ পুলিশ টেলিকমে সংযুক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার-কে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমে সংযুক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এ ধরনের আচরণ ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে গণ্য হয়, যা শাস্তিযোগ্য অপরাধ।
এ পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় তাকে অনুপস্থিতির তারিখ থেকেই সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
উল্লেখ্য, বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



