মানিকগঞ্জের সিংগাইরে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে দুই সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার(৭ এপ্রিল) দুপুরে একটি মানববন্ধনের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে তারা এ হামলার শিকার হন।

আহতরা হলেন-দৈনিক ইনকিলাব পত্রিকার মাল্টিমিডিয়া ও রাজধানী আইপি টিভি ও জুমবাংলা নিউজের রিপোর্টার আবুল কালাম আজাদ এবং আইপি টিভি মুভি বাংলা দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি সানোয়ার হোসেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের দুই সাংবাদিক হাতনি এলাকায় কবরস্থানে মাটি ভরাটে বাধা ও চাঁদাবাজির অভিযোগে আয়োজিত মানববন্ধনের খবর সংগ্রহ করেন। কাজ শেষে তারা প্রাইভেটকার করে বাড়ি ফিরছিলেন। দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে কহিলাতলী এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করে। পূর্ব শত্রুতার জেরে সুদক্ষিরা এলাকার শহিদুল ইসলাম, মীর কাশেম ও জাহানারা বেগমসহ আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে। প্রথমে গালিগালাজ করা হয়। পরে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় লোহার রড দিয়ে সানোয়ার হোসেনকে আঘাত করা হয়। এতে তার ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
তাকে মাটিতে ফেলে মারধর করা হয়। এ সময় তার পকেটে থাকা ১২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। এ ঘটনায় আবুল কালাম আজাদ সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া সানোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে আহত সাংবাদিক সানোয়ার হোসেন বলেন, “আমরা দায়িত্ব পালন করে ফেরার পথে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”
অপর সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, “আমরা কোনো অপরাধ করিনি। শুধু চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধনের সংবাদ সংগ্রহ করেছি। অথচ আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা নিরাপত্তা চাই এবং দোষীদের দ্রুত শাস্তি দাবি করছি।”
অভিযুক্ত মো.শহিদুল ইসলাম বলেন,সানোয়ার আমার সুমুন্দির ছেলে। সে উপস্থিত থাকা অবস্থায় মানববন্ধন থেকে আমার ছেলেকে মারধর করায় আমার স্ত্রী সানোয়ারকে ২ টি থাপ্পর দিয়েছে। সাংবাদিক বিপ্লবকে হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
এ বিষয়ে জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সিংগাইর থানার পুলিশ পরিদর্শন(ওসি) মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


