জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্রদের নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হলে এ সরকারকে বিতর্কিত করা সহজ হবে। পরিকল্পিতভাবে বিতর্কিত করার সেই অপচেষ্টা চলছে। আমরা সবাই যেন এ ব্যাপারে সচেতন থাকি, দায়িত্বশীল আচরণ করি।

nahid-islam

Advertisement

শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজে আয়োজিত ‘বিজ্ঞান মেলা’র সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের মধ্যে বিবাদ, সংঘাত শিক্ষার্থীদের নেতিবাচকভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে সহায়তা করছে। শিক্ষার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা গেলে জুলাই অভ্যুত্থানকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা সহজ হবে। এ সুযোগ যেন কেউ নিতে না পারে।

তিনি বলেন, আমরা এতদিন বিক্ষোভ করেছি রাজপথে থেকেছি, আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়। আমাদের এখন মেধাকে কাজে লাগাতে হবে, সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ গড়তে চেয়েছি। সেই পথে এগিয়ে যেতে হবে।

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পর অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজনের সব ব্যবস্থা করবে। প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্য দিয়ে ধীরে ধীরে নির্বাচনে যাওয়া হবে। তার আগে বিপ্লবের সুফল যেন দেশের প্রতিটি মানুষ পায়, সেটা তাদেরকেই নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশ চলছে। লুটপাট, অর্থপাচার, গুম ও খুনের বিচার করা হবে। সবাইকে ধৈর্য ধরে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সরকারি বিজ্ঞান কলেজের উপাধ্যক্ষ তানজিনা ফেরদৌস, নাগরিক কমিটির সদস্য সার‌ওয়ার তুষার, জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক সরকারি বিজ্ঞান কলেজের সাবেক ছাত্র তারিকুল ইসলাম প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.