আবির হোসেন সজল : কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রুমি গ্রেফতার

Advertisement

বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডিবি পুলিশ সফুরা বেগম রুমীকে ঢাকা থেকে আটক করে লালমনিরহাটে নিয়ে এসেছে। তাকে আদালতে হাজির করা হবে।”

গ্রেপ্তার ৪৬ বছর বয়সী সফুরা রুমী লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (উকিলপাড়া) এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. আবদুল্লাহ।

রুমী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, লালমনিরহাট জেলা মহিলা লীগের সভাপতি এবং লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) এর সংসদ সদস্য ছিলেন।

পুলিশের ওই সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, লালমনিরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করে।

২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় এসে আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক এমপি রুমীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুরের কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুর থানায় হত্যা ও নাশকতাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

এর মধ্যে রংপুর কোতোয়ালি থানায় গত বছরের ৩১ অগাস্ট একটি হত্যা মামলা এবং ঢাকার মোহাম্মদপুর থানায় গত ৫ জুন আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়।

এছাড়া লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইন, প্রতারণা ও ভাঙচুরের অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে তার নামে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পুলিশ সুপার আসাদুজ্জামান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.