Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা পাকিস্তানকে ৬২ রানে হারাল অস্ট্রেলিয়া
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাকিস্তানকে ৬২ রানে হারাল অস্ট্রেলিয়া

By Saiful IslamOctober 20, 20234 Mins Read

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৮তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ফলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩৬৮ রান। এই টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪৫.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে ৬২ রানের জয় পায় প্যাট কামিন্সের দল।

পাকিস্তানকে ৬২ রানে হারাল অস্ট্রেলিয়া

Advertisement

শুক্রবার ব্যাঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অজি বধের মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। শাদাব খানের পরিবর্তে একাদশে ফিরেছেন উসামা মীর। তবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে অজিরা।

অস্ট্রেলিয়ার হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। এদিন শুরু থেকে দেখে-শুনে খেলতে থাকেন তারা। এই দুইজনের দুইশত রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে চলে অস্ট্রেলিয়া। দলীয় ৩০.৪ ওভারে মোহাম্মদ নাওয়াজের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। এতে তিনি খরচ করেন ৮৫ বল।

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরির পরেই বলে শতক পূর্ণ করেন মিচেল মার্শ। দলীয় ৩০.৫ ওভারে মোহাম্মদ নাওয়াজের বলে চার মেরে এই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এতে তিনি খরচ করেন ১০১ বল। অজি এই দুই ব্যাটারে সেঞ্চুরি পর আক্রমনাত্মক খেলতে থাকেন। তাতে দুইজনে মিলেন গড়েন ২২০ রানের পার্টনারশিপ।

উইকেট না পড়ায় শাহিন শাহ আফ্রিদিকে বলিংয়ে নিয়ে আসেন পাক অধিনায়ক। এনেই দলীয় ৩৬তম ওভারে মিচেল মার্শকে আউট করেন তিনি। ওই ওভারের (৩৫.৫) শাহিন শাহ আফ্রিদির পঞ্চম বলে উসামা মীরের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন মিচেল মার্শ। তাতে ভেঙে যায় ২০৩ বলে ২৫৯ রানের পার্টনারশিপ। এরপর মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল।

নেমেই প্রথম বলে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেনম্যাক্সওয়েল। তাতে ঘটে ভুল। দলীয় ৩৫.৬ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে বাবর আজমের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন অজি এই ব্যাটার। এরপর মাঠে নামা স্টিভেন স্মিথও দুই অংকের সংখ্যা পার করতে পারেননি। দলীয় ৩৮.১ উসামা মীর বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন স্মিথ। যাওয়ার আগে তিনি খেলেন ৯ বলে ৭ রান।

দলীয় ৪০.৬ ওভারে উসামা মীরের বলে বাউন্ডারি হাঁকিয়ে ব্যাক্তিগত দেড়শত পূর্ণ করে ওয়ার্নার। এতে তিনি খরচ করেন ১১৭ বল। দেড়শত রানের পর বেশিক্ষণ পিচে থিতু হতে পারেননি ওয়ার্নার। দলীয় ৪২.২ ওভারে হারিস রউফ বলে সাদাব খানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যালিভিয়নের পথে ফিরেন ডেভিড ওয়ার্নার। যাওয়ার আগে তিনি করেন ১২৪ বলে ১৬৩ রান।

এরপর মাঠে নামা জশ ইংলিস খেলেন ৯ বলে ১৩ রানের ইনিংস। শেষ দিকে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্কও দুই অংকের সংখ্যা পার করতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ফলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩৬৮ রান।

এ দিন পাকিস্তানের হয়ে একাই পাঁচ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। এতে তিনি খরচ করেন ৫৪ রান। তিনটি উইকেট নেন হারিস রউফ এবং একটি উইকেট নিয়েছেন উসামা মীর।

অজিদের দেয়া ৩৬৮ টর্গেটে ব্যাট করতে পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধন করেন আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। শুরু থেকে অজি বোলারদের দেখে-শুনে খেলে দলীয় ৮.৩ ওভারে প্যাট কামিন্স বলে আবদুল্লাহ শফিক সিঙ্গেল নিয়ে নিলে দলীয় অর্ধশত রান পার করে পাকিস্তান।

এরপর দেখেশুনে খেলতে থাকেন পাকিস্তানের দুই ব্যাটার শফিক ও ইমাম। এই দুইজনের শতরানের জুটিতে এগিয়ে চলছে পাকিস্তান। দলীয় ১৭.১ ওভারের গ্লেন ম্যাক্সওয়েল বলে সিঙ্গেল রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন শফিক। এতে তিনি খরচ করেন ৫২ বল।

উইকেট না পড়ায় বোলিংয়ে স্টয়নিসকে আনেন অজি অধিনায়ক। দলীয় ২১.১ ওভারে মার্কাস স্টয়নিসের বলে দেখে-শুনে খেলতে গিয়ে
গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে পথে ফিরে ফিরেছেন শফিক। যাওয়ার আগে তিনি করেন ৬১ বলে ৬৪ রান। তাতে ভেঙে যায় ১২৭ বলে ১৩৪ রানের জুটি। এরপর মাঠে নামেন অধিনায়ক বাবর আজম।

শফিক আউট হওয়ার কিছুক্ষণ পরে আবারো স্টয়নিসের শিকার হয়েছেন পিচে থাকা ইমাম-উল-হক। দলীয় ২৩.৪ ওভারে মার্কাস স্টয়নিসের বলে মিচেল স্টার্ক হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে পথে ফিরেছেন ইমাম-উল-হক। যাওয়ার আগে তিনি খেলেন ৭১ বলে ৭০ রানের ইনিংস। এরপর মাঠে নামেন মোহাম্মদ রিজওয়ান।

দলীয় ২৬.২ ওভারে ভুল করে বসেন অধিনায়ক বাবর আজম। ওই ওভারেরএডাম জাম্পার বলে প্যাট কামিন্স হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে পথে ফিরেছেন বাবর আজম। যাওয়ার আগে তিনি খেলেন ১৪ বলে ১৮ রান। বাবর আউট হওয়ার কিছুক্ষণ পরেই আউট হয়েছেন সৌদ শাকিল। দলীয় ৩৪.২ ওভারে প্যাট কামিন্সের বলে মার্কাস স্টয়নিসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথে হেঁটে গেছেন সৌদ শাকিল। যাওয়ার আগে তিনি খেলেন ৩১ বলে ৩০ রান। এরপর মাঠে নেমে আক্রমনাত্মক খেলতে থাকেন ইফতেখার।

দলীয় ৩৮.৫ ওভারে এডাম জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথে হেঁটে গেছেন ইফতেখার আহমেদ। যাওয়ার আগে তিনি খেলেন ২০ বলে ২৬ রান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa