Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে আফগানদের হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে আফগানদের হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

By Saiful Islamনভেম্বর 7, 2023Updated:নভেম্বর 7, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়া ২৯২ রান তাড়ায় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া। এমন ধ্বংসস্তূপ থেকে একাই টেনে তুললেন অজিদের। চোট নিয়ে খেললেন ক্যারিয়ার সেরা ২০১ রানের ইনিংস।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে জেতালেন ৩ উইকেটে। এতে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে যেভাবে চেপে ধরেছিলেন আফগান বোলাররা, তাতে তাদের জয় সময়ের ব্যাপার ছিল। তবে সুযোগ মিসের আক্ষেপে পুড়তে হলো আফগানিস্তানকে।

কয়েকবার জীবন পেয়ে তাণ্ডব চালালেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২১টি চারের সঙ্গে ছয় মারলেন ১০টি। অর্থাৎ বাউন্ডারি থেকেই তুললেন ১৪৪ রান।

৭৬ বলে শতক করার আগেই পেশিতে টান লাগে ম্যাক্সওয়েলের।এরপর প্রায় দাঁড়িয়েই ব্যাট করলেন পুরোটা সময়। ৭ উইকেট হারিয়ে অপরপ্রান্তে তাকে সঙ্গে দেন অধিনায়ক প্যাট কামিন্স। ৬৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনি জুটিটা জমেনি আফগানিস্তানের। ২১ রানে আউট হন রহমানউল্লাহ গুরবাজ।

দ্বিতীয় উইকেটে রহমত শাহের সঙ্গে ৮৩ রানে জুটিতে দলকে বড় সংগ্রহের পথে রাখেন ইব্রাহিম।

এরপর হাসমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই রান পেলেও ইনিংস বড় করতে পারেননি। অন্যপ্রান্ত ধরে খেলে ১৩১ বলে শতক পূর্ণ করে ইব্রাহিম। ষষ্ঠ উইকেটে রশিদ খানের সঙ্গে ইব্রাহিমের ২৮ বলে অবিচ্ছেদ্য ৫৮ রানের জুটিতে ২৯১ রান করে আফগানিস্তান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুন 17, 2026
মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

জুন 17, 2026
গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

জুন 17, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa