জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ, গুলি ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।

Awami League

Advertisement

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। সদর উপজেলার আধারার সোলারচর গ্রামে আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া গ্রুপের সঙ্গে আধারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহেক মিজি গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ সময় ককটেল ও শটগানের গুলির আঘাতে গুরুতর আহত হন নিপা সরকার (২৫)। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসাপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের বিষয়ে শাহেক মিজি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার (সাবেক মেম্বার) নির্দেশে আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে। তাদের ছোড়া ককটেল ও গুলিতে আমাদের ৬ জন আহত হয়েছে। প্রায় ৭/৮টি ঘর ভাঙচুর করেছে ওরা।

এদিকে সুরুজ মিয়া বলেন, আমার লোকজনের ওপর ওরা হামলা চালায়। আমি এখন গ্রামে বসবাস করি না। আমাদের মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হচ্ছে।

লজ্জার সীমা অতিক্রম করে করলেন গৃহবধূ, রিলিজ হলো উল্লুর নতুন ওয়েব সিরিজ

মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, আমাদের টহলদল ওই এলাকায় ডিউটিতে রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুনেছি গতকালের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.