জুমবাংলা ডেস্ক : গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এ অবস্থায় সংকটের মধ্যে থাকা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন এক বার্তা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। খবর রয়টার্স

Joy

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যমকে সদ্য সাবেক প্রধানমন্ত্রীর প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা জয় বলেন, ‘রাজনীতি নিয়ে আমার কখনওই উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু চলমান পরিস্থিতিতে বাংলাদেশে নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দলের প্রয়োজনে আমাকে সক্রিয় হতে হবে এবং সামনের সারিতে থেকেই কাজ করব।’

সোমবার (৫ আগস্ট) দেশ থেকে পালিয়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই জয় বিবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেন, মা আর দেশে ফিরবে না এবং রাজনীতিও করবেন না।

তবে এবার তিনি শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও নতুন তথ্য দিয়েছেন। তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন শেখ হাসিনা।

দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে যুক্তরাষ্ট্র থেকে সজীব ওয়াজে জয় বলেন, তার মা শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করলেই তার মা দেশে ফিরবেন বলে তিনি জানান। তবে ৭৬ বছর বয়সী শেখ হাসিনা ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সে সম্পর্কে জয় কিছু জানায়নি।

৭টি লক্ষণে বুঝে নিন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে

এদিকে গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.