জুমবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরিতে হবে, আওয়ামী লীগের শক্তি ততই বাড়বে ও তাদের ভাঙা ব্যবস্থা আরো জোরদার হবে।

Tarek Rahaman

Advertisement

রোববার নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন যতই বিলম্বিত করব, আওয়ামী লীগ তাদের নিজেদের লাভের জন্য যে ভাঙা ব্যবস্থা গড়ে তুলেছে সেটা ততই জোরদার হবে।

তিনি আরো বলেন, জনস্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, কৃষকদের সমস্যা, ব্যবসার চ্যালেঞ্জ, বিচার বিভাগ ও সিভিল সার্ভিসে রাজনৈতিক পক্ষপাতিত্ব যতদিন বিদ্যমান থাকবে, ততদিন আমরা উন্নত বাংলাদেশ গড়ার পথে এগোতে পারব না।

জাতি পুনর্গঠনে নির্বাচিত সরকারই দরকার উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি নির্বাচিত সরকারই জাতি পুনর্গঠন শুরু করতে পারে। জনগণের পছন্দের প্রতিনিধিকে সম্মান করা হবে এবং প্রতিনিধিদের অবশ্যই জনগণের সেবা করতে হবে। উভয়পক্ষকেই শাসনে সক্রিয়ভাবে জড়িত হতে হবে যেন সবার জন্য সমতা, অন্তর্ভুক্তি এবং উন্নয়ন নিশ্চিত হয় বাংলাদেশে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.