Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা ৭ মে
জাতীয় স্লাইডার

গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা ৭ মে

By Sibbir Osmanএপ্রিল 30, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা আগামী ৭ মে আহ্বান করা হয়েছে। ওই দিন গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, আগামী ৭ মে কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ মে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এখনো ওই দিনগুলোতে কয়টায় বৈঠক শুরু হবে সেটা এখনো নির্ধারণ হয়নি। নেত্রী বিস্তারিত নির্দেশনা দেবেন।

এর আগে গত বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কটূক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার করা হয়। এছাড়া বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা ৭ মে

Advertisement

এরপর গত ৮ ফেব্রুয়ারি গণভবনে সভাপতিমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সাংগঠনিক টিমগুলোকে জেলা সফর ও মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক কমিটিগুলোর সম্মেলন করার নির্দেশনা দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

প্রায় ছয় মাস পরে আগামী ৭ মে কার্যনির্বাহী কমিটির বৈঠক হতে যাচ্ছে। আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর মাসেই শেষ হবে। দলটি গত দুইটি সম্মেলন নির্ধারিত সময়েই করেছে। ২২তম জাতীয় সম্মেলন নির্ধারিত সময়েই হবে। কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারিত হতে পারে বলে একাধিক নেতা জানিয়েছেন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, জাতীয় সম্মেলনের আগে আমাদের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক শাখাগুলো সম্মেলনের তারিখ নির্ধারণ, আগামী জাতীয় নির্বাচনের দলীয় প্রস্তুতি ছাড়াও সাংগঠনিক একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

বড় ভাই মুহিতের জানাজায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa