স্পোর্টস ডেস্ক : একটা সময় ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে শীর্ষ দুটি নামই ছিল লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। সময়ের ক্রমে এই দুজনের জায়গা দখল করে নিয়েছেন অন্যরা। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে গোল্ডেন বুট লড়াইয়ের দৌড়ে এগিয়ে আছেন শীর্ষ তারকাদের কয়েকজন।

গোল্ডেন বুট

২০২১-২২ মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ ৩৩টি গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে সবাইকে ছাড়িয়ে এগিয়ে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। গত মৌসুমেও তিনি এই ট্রফি জিতেছিলেন। সব ঠিক থাকলেও এবারও এই পুরস্কারটি জিততে যাচ্ছেন।

লেভানডোভস্কির পরেই আছেন ল্যাজিওর সিরো ইমোবাইল। ইতালিয়ান সিরিএ-তে ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে আছেন এই তারকা। এক গোল কম নিয়ে তিনে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। যার গোলসংখ্যা ২৫।

যদিও এখনই নির্ধারিত হচ্ছে না চূড়ান্ত বিজয়ী। চলতি মৌসুমের এখনো বাকি। সুতরাং বলাই যায় গোল সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে তিনজনের সামনেই। বড় সুযোগটা বেনজেমার সামনে। তার সামনে ম্যাচ বাকি আছে পাঁচটি। তাতে আট গোল করা তার পক্ষে অসম্ভব নয়।

চলতি মৌসুমে মেসি কিংবা রোনবালদোর অবস্থা শোচনীয়। মেসির নামের পাশে লিগে গোল মাত্র ১টি! অন্যদিকে প্রিমিয়ার লিগে ১৬ গোল করলেও রোনালদোর পক্ষে সেরা দশে জায়াগ করে নেয়া কষ্টকর। কেননা সেরা দশের সবশেষ খেলোয়াড়ের গোলই ২০টি!

ক্যারিয়ার গড়তে নিজের বাড়ি ছেড়েছিলেন এই তারকারা

লেভানডোভস্কি, ইমোবাইল ও বেনজেমা বাদে তালিকায় বাকিদের মধ্যে আছেন জুভেন্টাসের দুসান ভ্লাহোভিচ (২৩), পিএসজির কিলিয়ান এমবাপ্পে (২২), লিভারপুলের মোহাম্মদ সালাহ (২২), বেয়ার লেভারকুসেনের প্যাট্রিক শিক (২১), মার্টিন টেরিয়ার (২১) ও উইসাম বেন ইয়েদার (২০)।

সর্বোচ্চ ছয়বার এই বুট জিতেছেন আর্জেন্টিনার অধিনায়ক ও পিএসজি তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। এর পরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি এ বুট জিতেছেন চারবার। দুইবার করে পাওয়ার তালিকায় আছেন যথাক্রমে লুইস সুয়ারেজ, দিয়াগো ফোরলেন, থিয়েরি হেনরি, মারিও জারদেল, অ্যালি ম্যাককয়েস্ট, ফর্নান্দো গমেজ, দুদু জেওরগেস্কু, জার্ড মুলার এবং ইউসেবিও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.