জুমবাংলা ডেস্ক : যারা শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার হয়েছেন, সেই সব ভুক্তভোগী চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

asif nazrul

Advertisement

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

বিচার বিভাগ নিয়ে আক্ষেপ প্রকাশ করে ড. আসিফ নজরুল বলেন, সাংবাদিকরা তাদের প্রতিবেদনে গায়েবি মামলার প্রমাণ করে দিলেও দুর্ভাগ্যবশত আমাদের বিচার বিভাগের চোখে তা পড়েনি। কেন পড়েনি, আমি খুব অবাক হতাম। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন তা জানার।

এই আইন উপদেষ্টা আরও বলেন, অবশ্যই গায়েবিসহ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক যত মামলা হয়েছে, তা প্রত্যাহার করে নেব। পরের পদক্ষেপেই আমরা দেখব।

আয়নাঘরের ভুক্তভোগীদের সহায়তা দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আয়নাঘরে যারা গুমের শিকার হয়েছেন, তাদেরও কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার সুযোগ তাদের রয়েছে। মনে রাখবেন, এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারবেন। কাজেই তারা গুমের মামলা করতে পারেন।’

গুমও মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত আখ্যায়িত করে আসিফ নজরুল আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারেন। রাষ্ট্রও পারে, ভুক্তভোগীরাও মামলা করতে পারেন। পরে রাষ্ট্রীয়ভাবেও আমরা উদ্যোগ নিতে পারি। এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবিনি। আমরা এখন জুলাই হত্যাকাণ্ডে মনোযোগ দিয়েছি।’

আনিসুল হক ও সালমান এফ রহমানের জন্য ডিম হাতে অপেক্ষা

‘তবে আয়নাঘরে গুমের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই এটাকে খাটো করে দেখছি না। অবশ্যই, এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের যে কেউ আমাদের সহায়তা চাইলে, আমরা সেটা করব,’ যোগ করেন আইন উপদেষ্টা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.