Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না’
জাতীয়

‘গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না’

By Mynul Islam NadimOctober 6, 20243 Mins Read

জুম-বাংলা ডেস্ক : ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ডিএমপির পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। ডিবিপ্রধানের দায়িত্ব নেওয়ার পর ‘মিট দ্য প্রেসে’ এসব কথা বলেন তিনি। গতকাল শনিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

db prodhan

Advertisement

ডিবিপ্রধান বলেন, ডিবি অফিসের নাম শুনলে আর কেউ আতঙ্কিত হবে না।

ডিবিকে শুধু অপরাধীরাই ভয় পাবে। যত দিন ডিবিপ্রধানের দায়িত্ব পালন করব ন্যায়-নীতি, পেশাদারি ও সততার সঙ্গে ভুক্তভোগী এবং অসহায়দের ভরসাস্থল করা হবে ডিবি অফিসকে।
সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ অনেক পুলিশ কর্মকর্তারা আসামি হয়েছেন। তাঁরা এখনো পলাতক।

এসব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, ‘অপরাধের সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাঁদের আমরা আইনের আওতায় আনব। যাঁরা পলাতক তাঁদের খুঁজে বের করা হবে।’

ঢালাও মামলা ও ভুয়া মামলায় গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘এজাহারভুক্ত যাঁরা আসামি আমরা তদন্ত করে শুধু তাঁদেরই গ্রেপ্তার করছি।’ এমপি আনার হত্যা মামলাসহ আলোচিত হত্যা মামলার বিষয়ে প্রশ্ন করা হলে রেজাউল করিম মল্লিক জানান, আলোচিত সব মামলার তদন্ত শেষ করা হবে।

পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
ডিবির অতিরিক্ত কমিশনার আরো বলেন, ডিবি অফিসে কোনো ধরনের অন্যায় অবিচারকে প্রশ্রয় দেওয়া হবে না। ডিবি কার্যালয়ে চৌকস দক্ষ এই পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তাঁদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুনর্গঠন ও হারানো ভাবমূর্তি ফেরাতে ও উজ্জ্বল করতে যা যা করা দরকার তা করা হচ্ছে।

ডিবিপ্রধান বলেন, প্রচলিত অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, ইকোনমিক ক্রাইম, সোশ্যাল মিডিয়া বুলিং, গুজবসহ নিত্যনতুন চ্যালেঞ্জকে ডিবি সাহসিকতা ও পেশাদারির সঙ্গে মোকাবেলা করে চলেছে।

তিনি বলেন, ডিবিতে কর্মরত পুলিশ সদস্যরা রাত-দিন নিরলস পরিশ্রম করে জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, ‘ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হচ্ছে; যেখানে মানুষ ন্যায়বিচার পাবে। এখানে কোনো নায়ক-নায়িকা বা সেলিব্রেটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই-ই হোক না কেন, সে ন্যায়বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ আতঙ্কিত হবে না, আমাদের শুধু অপরাধীরাই ভয় পাবে।’

পুলিশ-সাংবাদিক সহযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতে পারলে দেশে অন্যায়-অবিচার-দুর্নীতি অনেকাংশেই কমে যাবে। ডিবিকে জনগণের আস্থার জায়গা হিসেবে তৈরিতে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি।’

মিট দ্য প্রেসে তিনি সবাইকে আইন ও বিধি মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমাদের সবার প্রিয় শহর ঢাকা। আপনাদের প্রতি অনুরোধ, কোনো ধরনের অপরাধমূলক কাজে কেউ অংশ নেবেন না। ডিবি সব সময় আপনাদের পাশে আছে। একই সঙ্গে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। আমাদের ওপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারি দিয়ে আপনাদের নিরাপত্তা ও ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।’

রাজধানীবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে সবাইকে শারদীয় অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা শহরের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ও পূজার উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। যাতে উৎসবে মেতে উঠতে পারে নগরবাসী। আপনাদের (নগরবাসী) প্রতি আমার বিনীত অনুরোধ, কোনো ধরনের অপরাধমূলক কাজে কেউ যেন অংশগ্রহণ না করেন। সবাই আইন ও বিধি মেনে চলবেন। ডিবি পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। আমাদের ওপর আস্থা রাখুন।’

বুসানে প্রদর্শিত হলো মেহজাবীন অভিনীত ‘সাবা’

এই অনুষ্ঠানে যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া, যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ) সৈয়দ হারুন অর রশীদ বিপিএম, উপপুলিশ কমিশনাররাসহ গোয়েন্দা বিভাগের অন্য কর্মকর্তারা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa