স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘সিতারা-ই-ইমতিয়াজ’পাচ্ছেন অধিনায়ক বাবর আজম। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সবচেয়ে কম বয়সে পেতে যাচ্ছেন এই পুরস্কার। দেশটির ক্রিকেটে একজন অধিনায়ক ও একজন সেরা পারফর্মার হিসেবে অসাধারণ অবদান রাখায় তিনি এ সম্মানজনক বেসামরিক পুরস্কারে ভূষিত হন।

বাবর আজম

Advertisement

এবার সরকার থেকে সেই পুরস্কার গ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার ‘পাকিস্তান দিবস’ উদযাপনের দিন তার হাতে তুলে দেয়া হবে মর্যাদাকর এই পুরস্কার। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটপাকিস্তান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় দল থেকে ছুটি নিবেন তিনি। শুক্রবার (২৪ মার্চ) থেকে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। বাবর আজম পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের আদর্শ হয়ে উঠেছেন গত কয়েক বছর ধরে। এই পুরস্কার ক্রিকেট ও দেশের প্রতি তার নিবেদন, কঠোর পরিশ্রমেরই ফল।

অবশ্য বাবর আজমের আগে এই পুরস্কার আরও বেশ কয়েকজন ক্রিকেটার পেয়েছেন। সেই তালিকায় আছেন সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক, ইউনিস খান, শহীদ আফ্রিদি ও সরফরাজ আহমেদ। তাদের আগে মাত্র চারজন ক্রিকেটার পেয়েছিলেন মর্যাদাকর এই পুরস্কার। তারা হলেন- মোহাম্মদ ইউসুফ (২০১১), সাঈদ আজমল (২০১৫), জাভেদ মিয়াঁদাদ (১৯৯২) ও ইনজামাম-উল হক (২০০৫)। বাবরের আগে সরফরাজ আহমেদ সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কার।

মেসি খেললেও এখানে জিততে পারবে না, আক্ষেপ আর্জেন্টিনার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.