Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ব্যাচেলর পয়েন্টে যুক্ত হলেন স্পর্শিয়া
বিনোদন ডেস্ক
বিনোদন

ব্যাচেলর পয়েন্টে যুক্ত হলেন স্পর্শিয়া

বিনোদন ডেস্কShamim RezaNovember 13, 20252 Mins Read
Advertisement

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ ক্রমেই জমে উঠছে। সিরিয়ালটির চরিত্র কাবিলা, হাবু, পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে ফিরে এসেছে নেহাল। তাদের সঙ্গে দেখা যাচ্ছে জাকিরকেও। আরও এক নতুন চরিত্র এই সিরিয়ালে যোগ হচ্ছে, তিনি হলেন অর্চিতা স্পর্শিয়া। নির্মাতা বলছেন, চরিত্রটি দর্শকদের জন্য বিশাল সারপ্রাইজ হবে!

Orchita Sporshia

কিছুদিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে অমি লিখেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ সেই রহস্য জানা গেল, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্মাতার পোস্ট থেকে। পোস্টার প্রকাশ করে চমকে দিয়ে জানালেন, ব্যাচেলর পয়েন্টের নতুন চমক হলেন স্পর্শিয়া।

এই অভিনেত্রী বলেন, গত কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। এজন্য চাচ্ছিলাম, সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা কালারফুল কিছু করতে; যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়।

Sporsia

‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে যখন কল এলো, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই। তা ছাড়া এই সিরিয়াল তো একটা ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়। এর আগে অমি ভাইয়ের সঙ্গে কখনও কাজ করা হয়নি। তিনি মেধাবী মেকার। সব আর্টিস্টই চান, ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে। আশা করছি, আমাদের কোলাবোরেশন অনেক স্ট্রং কিছু হবে। বাকিটা দর্শকরা বলবেন।

কাজল আরেফিন অমি বলেন, ব্যাচেলর পয়েন্টে পুরুষ চরিত্রগুলো বেশি দেখা যায়। সেই তুলনায় ফিমেল চরিত্র তুলনামূলক। দর্শকরা বিগত সিজনে এখানে যেসব ফিমেল চরিত্র দেখেছেন, সবাইকে পছন্দ করেছেন এবং চরিত্রগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের চাহিদায় মনে হয়েছে, সিজন ফাইভে আরও নতুন চরিত্র দরকার, যে কারণে স্পর্শিয়াকে নিয়েছি। আমি চাই, তাঁর চরিত্রটি দর্শকদের জন্য সারপ্রাইজ এবং এটাও দর্শক বিশ্বাসযোগ্য মনে হবে। স্পর্শিয়ার সঙ্গে কারও পেয়ার হয় কিনা, বা তার চরিত্র কতটা আনন্দিত করবে সেটা সিজন ফাইভে নেক্সট এপিসোডগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন।

রহস্যময় ভৌতিক হোটেল, যেখানে রাত কাটানোর আগে দু’বার ভাববেন

সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষি আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি পরবর্তী সময়ে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
পয়েন্টে বিনোদন ব্যাচেলর যুক্ত স্পর্শিয়া, হলেন
Related Posts
বলিউডে আরিফিন শুভ

বলিউডের কেন্দ্রীয় চরিত্রে প্রথমবার আরিফিন শুভ, টিজারেই তুলকালাম!

December 17, 2025
মহান বিজয় দিবস

বিজয় দিবসে তারকাদের ভাবনা

December 16, 2025
দর্শনা

কমেন্ট বক্স না থাকলে অনেক সংসার বেঁচে যাবে : দর্শনা

December 16, 2025
Latest News
বলিউডে আরিফিন শুভ

বলিউডের কেন্দ্রীয় চরিত্রে প্রথমবার আরিফিন শুভ, টিজারেই তুলকালাম!

মহান বিজয় দিবস

বিজয় দিবসে তারকাদের ভাবনা

দর্শনা

কমেন্ট বক্স না থাকলে অনেক সংসার বেঁচে যাবে : দর্শনা

আইনি জটিলতায় শিল্পা শেঠি

নতুন করে আইনি জটিলতায় শিল্পা শেঠি

পুষ্পা টু’র রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর’

পুষ্পা টু’র রেকর্ড ভেঙে দিলো রণবীরের ‘ধুরন্ধর’

অকপট মাহিমা

সিনেমা থেকে বাদ, ভয়াবহ দুর্ঘটনা নিয়ে অকপট মাহিমা

অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জি

সমকামী বিয়ে নিয়ে বিতর্ক, মুখ খুললেন অভিনেত্রী

Nora

কনার যে গানে নাচলেন নোরা ফাতেহি

সিনেমা

শুটিংয়ে বাস্তবেই মেলামেশা করতে হয়েছে এই সিনেমায়

কটাক্ষের শিকার

শুভশ্রীকে কটাক্ষ, থানায় রাজ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.