Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home তাপদাহ ও বৃষ্টি নিয়ে দু:সংবাদ দিল আবহাওয়া অফিস
জাতীয়

তাপদাহ ও বৃষ্টি নিয়ে দু:সংবাদ দিল আবহাওয়া অফিস

By Saiful IslamJune 2, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় মোখার পর কয়েক দিন ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও, জ্যৈষ্ঠের তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ে দেশের মানুষের হাঁসফাঁস অবস্থা। বিরাজ করছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।

দেশজুড়ে তীব্র তাপদাহে জনজীবনে নাভিশ্বাস। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। এই পরিস্থিতিতে কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস। বলছে, সহসা এই তাপদাহ কমার লক্ষণ নেই।

অসুস্থ হয়ে পড়ার মতো গরম চলবে আরও সাতদিন। অন্তত এই সাত দিনে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উল্টো ভবিষ্যতে দেশে এমন তাপদাহের স্থায়িত্ব আরও বাড়ার শঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গেলো এক যুগ ধরেই ধীরে ধীরে পাল্টে গেছে আবহাওয়ার চরিত্র। লু হাওয়া বইবে। পাশাপাশি, আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। মানুষের কষ্ট বাড়বে।

জ্যৈষ্ঠের এই সময়টায় গরম থাকলেও তা এতোটা দুঃসহ ছিলো না কখনও। এবার চিরপরিচিত জ্যৈষ্ঠ যেন তার চরিত্র হারিয়েছে। দীর্ঘ হচ্ছে তাপদাহ।

আগে জানুয়ারি থেকে মে পর্যন্ত ছিলো তাপদাহের সময়। আর এখন সূর্যের প্রখর তাপদাহ থাকছে কম বেশি অক্টোবর পর্যন্ত। এক যুগের তথ্য বিশ্লেষণ করে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর।

খোলা আকাশের নিচে তীব্র গরমে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। গরমে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। রোদ থেকে বাঁচতে কেউ ছাতা, রুমাল দিয়ে মাথা ঢাকার থাকার চেষ্টা করছেন।

তীব্র গরমে রিকশা, ভ্যান চালকদের বিড়ম্বনাটা সবচেয়ে বেশি। গরম ও লোডশেডিংয়ে বেশি কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। ঘন ঘন লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও।

নগরবাসী বলছেন, তীব্র গরম অনুভূত হচ্ছে। তার ওপর একটু পর পর লোডশেডিং হচ্ছে। ফলে ঘরের ভেতরে থাকা যাচ্ছে না। আর বাহিরেও প্রচুর গরম। প্রচণ্ড গরমে খুবই অশান্তি বোধ হচ্ছে।

মোখার পর কয়েকদিন স্বস্তির বৃষ্টিতে ভিজেছিলো দেশ। কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঝড়-বৃষ্টির দাপটে অনেকটাই নেমেছিলো তাপমাত্রার পারদ! কিন্তু স্বস্তি বেশিদিন টিকলো না।

এবার জুনে স্বাভাবিকের চেয়েও বৃষ্টি কম হয়েছে। অসময়ে বৃষ্টি, অপরিকল্পিত নগরায়ন আর কার্বন নিঃসরণকেই এর কারণ বলা হচ্ছে।

প্রতি বছরই এখন দীর্ঘ মেয়াদি তাপদাহ চলবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও কমে এসেছে।

রাতে চার থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেশি থাকছে। তাই রাতেও স্বস্তি মিলছে না। জুন, জুলাই মাসে সব সময় বৃষ্টির সম্ভাবনা থাকে। কিন্তু এবার সেই লক্ষণ নেই।

তাই তাপমাত্রা কমারও কোনো সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এ বছর জুন মাসের প্রথম দুই দিনেই স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি তাপদাহ রেকর্ড হয়েছে।

তিনি বলেন, বেশিরভাগ জায়গাতেই ৩৬-৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। চলমান তাপপ্রবাহ আরও ৩-৪ দিন অব্যাহত থাকবে। এ সময় সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

এই আবহওয়াবিদ আরও জানান, সাগরে একটি নিম্ন চাপে সৃষ্টি হলেও, সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। জুনের মাঝামাঝিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কর্মী নিতে লটারি ছেড়েছে দ. কোরিয়া, আবেদন করবেন যেভাবে

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অফিস আবহাওয়া, তাপদাহ, দিল দু:সংবাদ নিয়ে, বৃষ্টি
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

February 4, 2026
গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

February 4, 2026
স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 4, 2026
Latest News
নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.